ছবি: সংগৃহীত
খেলা
বাংলাদেশ ফুটবল লিগ

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা বসুন্ধরা কিংসের নতুন মৌসুমের শুরুটা হলো হতাশার। গোপালগঞ্জে নিজেদের প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। ইনজুরি টাইমের শেষ মুহূর্তে গোল হজম করে ১-১ গোলের সমতা নিয়ে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।

ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বসুন্ধরা কিংসকে এগিয়ে দিয়েছিলেন দলটির নতুন নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। এবারের দলবদলেই প্রথমবার চ্যাম্পিয়ন এই দলে যোগ দিয়েছেন তিনি। এই ম্যাচে কিংসের জার্সিতে অভিষেক হয়েছে অঞ্জন ছাড়াও নেপাল জাতীয় দলের ডিফেন্ডার রোহিত চাঁদ ও ফরোয়ার্ড মানিশ দাঙ্গির। কেবল অভিষেকই নয়, প্রথম ম্যাচেই কিংসের অধিনায়কের গুরুদায়িত্বও সফলভাবে সামলেছেন অভিজ্ঞ রোহিত চাঁদ।

তবে নতুন মৌসুম শুরুর আগে মাঠের বাইরে বড় ধরনের প্রশাসনিক চ্যালেঞ্জ পার হতে হয়েছে কিংসকে। দলবদলের বাজারে ফিফার ১৪টি নিষেধাজ্ঞা কাটিয়ে গত ৩ সেপ্টেম্বর দলবদলের একদম শেষ মুহূর্তে স্কোয়াড গঠন করে তারা। ফলে গত কয়েক মৌসুমের চেনা দলটির তুলনায় এবারের দলটি বেশ ভিন্ন। দল ছেড়ে চলে গেছেন তারকা গোলকিপার আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার সাদ উদ্দিন, মিডফিল্ডার সোহেল রানা, ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম ও শাহরিয়ার ইমনের মতো পরীক্ষিত খেলোয়াড়রা।

আজকের ম্যাচে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তারকা ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। এ ছাড়া জাতীয় দলের ক্যাম্পে থাকায় স্কোয়াডে ছিলেন না গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ, মিডফিল্ডার সোহেল রানা, মোহাম্মদ হৃদয় ও ফরোয়ার্ড রাকিব হোসেন।

একাধিক তারকা ও নিয়মিত মুখ ছাড়া মাঠে নামা কিংসকে দ্বিতীয়ার্ধে মারাত্মক চাপে ফেলেছিল আরামবাগ। গোল পরিশোধ করতে মরিয়া হয়ে তারা বেশ কয়েকটি আক্রমণ শাণায় এবং সুযোগও তৈরি করে। তবে গোলকিপার পাপ্পু হোসেন একের পর এক দুর্দান্ত সেভ করে নির্ধারিত সময় পর্যন্ত কিংসের জাল অক্ষত রাখেন। দেখে মনে হচ্ছিল, অঞ্জনের একমাত্র গোল এবং পাপ্পুর অসাধারণ নৈপুণ্যেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে কিংস।

কিন্তু ম্যাচের চিত্র বদলে যায় যোগ করা আট মিনিটের একেবারে শেষ মুহূর্তে। বাঁ দিক থেকে মুসার বাড়িয়ে দেওয়া নিখুঁত ক্রস থেকে দারুণ এক হেডে আরামবাগকে সমতায় ফেরান বদলি খেলোয়াড় শামীম ইয়াসির। কিংসের গোলকিপার পাপ্পু বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা পাপ্পু শেষ মুহূর্তে এসে এই একবারই পরাস্ত হন, আর তাতেই জয় হাতছাড়া হয়ে হতাশায় মাঠ ছাড়তে হয় শক্তিশালী বসুন্ধরা কিংসকে।

আমার বাঙলা/রাজীব

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

তারেকের হাতে গণতন্ত্র-মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ

‘গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। তিনি নতুন স্বৈরা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা