আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার ঘোষিত এই দলে দেশের নিয়মিত মুখরাই জায়গা পেয়েছেন। তবে মূল স্কোয়াডের পাশাপাশি দলের সঙ্গে অতিরিক্ত আরও তিন ক্রিকেটারকে সংযুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।
ঘোষিত দল সূত্রে জানা গেছে, অতিরিক্ত এই তালিকার স্পিন বিভাগে রয়েছেন নাঈম হাসান এবং পেস বিভাগে জায়গা পেয়েছেন ইকবাল হোসেন ইমন ও মুশফিক হাসান। মূলত সংযুক্ত আরব আমিরাতে টেস্ট ম্যাচটি মাঠে গড়ানোর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ওই প্রস্তুতি ম্যাচের বাড়তি কাজের চাপ ও ক্লান্তি সামাল দিতেই এই তিন ক্রিকেটারকে অতিরিক্ত হিসেবে সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আমিরাতের কন্ডিশন ও পিচ যদি শেষ পর্যন্ত স্পিনসহায়ক হয়ে ওঠে, তবে মূল দলের সঙ্গেই থেকে যেতে পারেন স্পিনার নাঈম হাসান। তবে অন্য দুই পেসার প্রস্তুতি ম্যাচ শেষেই দেশে ফিরে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) যোগ দেবেন।
এদিকে স্কোয়াডের পরিকল্পনাতেও রয়েছে বিশেষ ব্যস্ততা। ঘোষিত ১৫ জনের এই মূল দলের ৬ জন ক্রিকেটার বর্তমানে এশিয়ান গেমসের স্কোয়াডেও রয়েছেন। জাপান থেকে সরাসরি তারা জাতীয় দলের সঙ্গে সংযুক্ত হবেন। এই সবকিছু বিবেচনা রেখেই দল ভারসাম্যপূর্ণ রাখতে তিন অতিরিক্ত ক্রিকেটারের এই বহর নিয়ে জাঁকজমকপূর্ণভাবে দেশ ছাড়ছে টাইগাররা।
আমার বাঙলা/রাজীব