সংগৃহীত
জাতীয়

ক্ষুদ্র পরসিরে ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে  প্রথম জাতিসংঘে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ছোট পরিসরের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফরের সদস্যদের যে তালিকা প্রকাশ হয়েছে তাতে মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি, প্রধানমন্ত্রী কার্যালয়, বিশেষ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ প্রতিনিধি দলের সদস্য হচ্ছেন মোট সংখ্যা ৩৮ জন।

বিশিষ্ট ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর সফর সঙ্গি হচ্ছেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব সৈয়দ গোলাম মহিউদ্দিন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অতীতে দেখা গেছে সরকার প্রধানগণ শতাধিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিতেন। জনগনের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পরিসরে একটি প্রতিনিধি দল নিয়ে এই প্রথম জাতিসংঘ যাচ্ছেন। এতো ছোট প্রতিনিধি দলের নিয়ে প্রধানমন্ত্রীর সফর এই প্রথম।
প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের মন্ত্রি সভার ৫ জন সদস্য,প্রতিমন্ত্রী ও উপদেষ্টা মিলে ৭ জন সদস্য রয়েছেন। প্রতিনিধি দলে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমান মন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান, অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। প্রতিনিধি দলের তালিকায় পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমানের নাম থাকলেও তিনি সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে সভাপতিত্ব করবেন।
প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, রেহান আসিফ আজাদ, বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান আসিফ চৌধুরী,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি তানভীর শাহরিয়ার গনি, এসএম জিয়াউদ্দিন হায়দার ওশামীম পারভেজ ও বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের চেয়ারম্যান রুমি এম হোসেন।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, জাতিসংঘের স্থায়ী মিশনের প্রধান আইরিন খান, যুক্তরাষ্ট্র দূত তারেক মো. আরিফুল ইসলামও প্রতিনিধি রয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রয়েছেন প্রতিনিধি দলে।
স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কমান্ডেট বিগ্রেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম এবং প্রধানমন্ত্রীর সহকারি সামরিক সচিব লে. কর্ণেল জুননম নাহিদ, প্রধানমন্ত্রীর এডিসি লে. কর্ণেল শোহানুর রহমান।

আমার বাঙলা/ মোশাররফ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা এবং সরকারি ক্রয় কার্যক্রমে প্রতিযোগিতা বাড়ান...

ক্ষুদ্র পরসিরে ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে  প্রথম জাতিসংঘে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ছোট পরিসরের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন...

বিশ্বের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো অনেক কম বলে...

দক্ষিণ সুদানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ নৌবাহিনী সদস্যের মৃত্যু

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা