ছবি: সংগৃহীত
সারাদেশ

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার একদরিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু সম্পর্কে ফুফাতো-মামাতো ভাই। নাবিল নোয়াদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। আর তাওহীদ পার্শ্ববর্তী শিবপুর উপজেলার চক্রদা ইউনিয়নের বইলাব গ্রামের মোহাম্মদ মাহবুবুর রহমানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে দুই শিশু নোয়াদিয়া এলাকায় ঘুরতে বের হয়। একপর্যায়ে অসাবধানতাবশত নাবিল সড়কের পাশের একটি গভীর ডোবায় পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তাওহীদও পানিতে তলিয়ে যায়।

কিছুক্ষণ পর পানিতে একটি শিশুর নিথর দেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। পরে শিশুটিকে উদ্ধারের সময় দেখা যায়, পানির নিচে থাকা অপর শিশুটির হাত শক্ত করে ধরে রেখেছে সে। এরপর স্থানীয়রা পানিতে তলিয়ে থাকা অন্য শিশুটিকেও উদ্ধার করেন।

আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে দ্রুত শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত দুই শিশুর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন 

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহ...

চীনের দুই শীর্ষ সামরিক জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প...

সৌদি আরবকে সহায়তা দেবে যুক্তরাজ্য

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয...

কত টাকার মালিক কারিনা

বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান গতকাল ২১ সেপ্টেম্বর ৪...

লাইফস্টাইল
বিনোদন
খেলা