ছবি: সংগৃহিত
খেলা

ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত নেইমার, অবসরের সম্ভাবনা

অনলাইন ডেস্ক

সান্তোসের সঙ্গে ডিসেম্বরে চুক্তি শেষ হওয়ার পর কী করবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। এমনকি ২০২৭ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

সোমবার (৩ আগস্ট) রাতে সাও পাওলোতে নেইমার জুনিয়র ইনস্টিটিউটের এক নিলাম অনুষ্ঠানে যোগ দিতে এসে নিজের ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, আর কতদিন খেলবেন তা তিনি জানেন না, তবে এখনই থামার কোনো পরিকল্পনা নেই। তিনি জানান, সান্তোসের সঙ্গে চুক্তির পুরো মেয়াদ সম্মানের সঙ্গে পালন করতে চান এবং এরপরই সিদ্ধান্ত নেবেন—সান্তোসে থাকবেন, অন্য ক্লাবে যাবেন, নাকি ফুটবল ছেড়ে দেবেন।

তিনি আরও বলেন, ডিসেম্বর পর্যন্ত এখনও অনেক সময় বাকি থাকায় আপাতত ম্যাচ ধরে ধরে এগোতে চান তিনি এবং শারীরিকভাবে ভালো অনুভব করাটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে নেইমার বেলেমের উদ্দেশে রওনা দেবেন, যেখানে কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে রেমোর মুখোমুখি হবে সান্তোস। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় কোয়ার্টার ফাইনালে উঠতে সান্তোসের জয়ের কোনো বিকল্প নেই। নিজের খেলা নিয়ে নেইমার জানান, তিনি শতভাগ ফিট ও কোচের জন্য প্রস্তুত এবং সুযোগ পেলে দলকে জয় এনে দেওয়ার চেষ্টা করবেন।

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা