ছবি: সংগৃহীত
খেলা

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়ার্স। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রিশাদ হোসেনের পা থেকে আসে দলের জয়সূচক একমাত্র গোল।

শনিবার (৮ আগস্ট) সকালে নীলফামারী মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় মর্নিং ওয়ারিয়ার্স ও মর্নিং স্টারস। ‘সকালের সূর্য ক্লাব’ আয়োজিত এ ম্যাচ নির্ধারিত ৪০ মিনিটে গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ১০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

টাইব্রেকারে মর্নিং ওয়ারিয়ার্সের চারজন খেলোয়াড়ের কেউই গোল করতে পারেননি। শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রিশাদ হোসেনের পা থেকে আসে জয়সূচক গোল। অন্যদিকে, মর্নিং স্টারসের কোনো খেলোয়াড়ই টাইব্রেকারে গোল করতে পারেননি।

ফাইনাল ম্যাচ পরিচালনা করেন রেফারি কৃষ্ণ চন্দ্র। তিনি জানান, নির্ধারিত সময় ও অতিরিক্ত ১০ মিনিটে গোল না হওয়ায় টাইব্রেকারে ম্যাচের ফল নির্ধারণ করা হয়।

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ভূবন মোহন তরফদার বলেন, ‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’—এই স্লোগানকে সামনে রেখে গত ২৪ জুলাই টুর্নামেন্টটি শুরু হয়। এতে মোট চারটি দল অংশ নেয়।

রানার্সআপ দলের অধিনায়ক ফারুক হোসেন বলেন, প্রথমবারের মতো এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, প্রতিদিন সকালে নীলফামারী মাঠে শারীরিক ব্যায়াম করতে আসা ব্যক্তিদের নিয়েই এ আয়োজন করা হয়েছে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, উত্তরা ইপিজেডের সনিক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ম্যানেজার আরিফ করিম এবং নীলফামারী ফুটবল একাডেমির কোচ আব্দুল ওয়াহাব।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা