ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ট্রাম্পের হেলিকপ্টারের কাছে বিমান, তদন্তে কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক

মাঝ আকাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’ একটি যাত্রীবাহী বিমানের খুব কাছাকাছি চলে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, এ ঘটনায় প্রেসিডেন্টের জন্য কোনো ধরনের ঝুঁকি তৈরি হয়নি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ওয়াশিংটনের আকাশসীমায় এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগের বিভ্রাটের কারণে মেরিন ওয়ান ও একটি বাণিজ্যিক বিমানের দূরত্ব এক মাইলেরও কমে আসে।

জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, ৪ আগস্ট ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করা একটি বাণিজ্যিক বিমান ও মেরিন ওয়ানের মধ্যে দূরত্ব কমে যাওয়ার ঘটনাটি তারা তদন্ত করছে।

হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেসাই বলেন, মেরিন ওয়ান পরিচালনা করেন বিশ্বের অন্যতম দক্ষ পাইলটরা। এ ঘটনায় কখনোই প্রেসিডেন্ট ট্রাম্প কোনো বিপদের মধ্যে ছিলেন না।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ঘটনার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা বাণিজ্যিক বিমানের পাইলট ও মেরিন ওয়ানের ক্রুদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সংস্থাটি বলেছে, বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, এ ধরনের পরিস্থিতিতে নিরাপত্তার জন্য উড়োজাহাজের মধ্যে অনুভূমিকভাবে অন্তত ১ দশমিক ৫ মাইল এবং উল্লম্বভাবে ৫০০ ফুট দূরত্ব বজায় রাখার নিয়ম রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আমেরিকান এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান এনভয় এয়ার পরিচালিত একটি এমব্রেয়ার ই-১৭০ বিমান উড্ডয়ন করছিল। অন্যদিকে, মেরিন ওয়ান যাচ্ছিল অ্যান্ড্রুজ বিমানঘাঁটির দিকে, যেখান থেকে ট্রাম্প ক্যালিফোর্নিয়ার উদ্দেশে রওনা হন।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে ওয়াশিংটনে একটি যাত্রীবাহী বিমান ও সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হন। ওই ঘটনার পর ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টমাহক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাপানকে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ ক...

ভারতীয় জাহাজে হামলা, ১৩ নাবিক উদ্ধার

ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ইয়েমেনের জলসীমার কাছাকাছ...

অবসর নিয়ে ধোঁয়াশায় নেইমার

নেইমার বলেন, ‘আমি জানি না আর কত দিন খেলব। অবসরের কথা এখনো ভাবিন...

ডলারের দুর্বলতায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান

ডলারের দরপতন ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার প্রভাবে বিশ্ববাজারে...

যুক্তরাষ্ট্র-ইরান সংকট নিরসনে কাতারের অগ্রগতি দাবি

কাতার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে ম...

ভারতীয় তরুণীর অভিযোগে জামালপুরে যুবক গ্রেপ্তার

ভারতীয় এক তরুণীর সঙ্গে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও...

অ্যাওয়ে টেস্টে পাকিস্তানের তিন বছরের খরা কাটল

ওয়েস্ট ইন্ডিজের পোর্ট অব স্পেনে পুরো টেস্টজুড়েই দাপট দেখিয়েছেন স্পিনাররা। শেষ...

ট্রাম্পের হেলিকপ্টারের কাছে বিমান, তদন্তে কর্তৃপক্ষ

মাঝ আকাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার ‘মেরিন ওয়ান&...

৭ দিনেই বিলিয়ন ডলার আয় স্পাইডার-ম্যানের

প্রেক্ষাগৃহে দর্শক খরার সময়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সনি ও মার্ভেল স্টুড...

আর্সেনালের পথে ব্রাজিলিয়ান মিডফিল্ডার

দীর্ঘ ২২ বছর পর ২০২৫-২৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা