ছবি: সংগৃহীত
জাতীয়
কুবি শিক্ষকপুত্র অপ্রতিম হত্যা

আটক চারজন জড়িত থাকার কথা স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দ্রুত গ্রেপ্তার ও আসামিদের বয়স যাচাই : স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার নিহত হওয়ার খবর পাওয়া যায় এবং মরদেহ উদ্ধার করা হয়। এরপর ঘটনার রহস্য উদঘাটন করে মাত্র ১২ ঘণ্টার মধ্যে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বয়স নিয়ে যাচাই-বাছাই চলছে উল্লেখ করে তিনি বলেন, তাদের মধ্যে কয়েকজন কিশোর রয়েছে। দুজনের বয়স ১৮ বছরের বেশি হলেও একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। এছাড়া আটকদের আচরণ অনেকটা কিশোর অপরাধী চক্রের মতো। নিহত অপ্রতিমের সঙ্গে তাদের বন্ধুত্ব ও নিয়মিত উঠাবসা ছিল এবং তারা প্রায়ই একসঙ্গে আড্ডা দিত। তবে তদন্তে জানা গেছে, তাদের অনেকেই অপ্রতিমের চেয়ে বয়সে ৫ থেকে ১০ বছরের বড়।

আইফোন উদ্ধার ও মামলার ভবিষ্যৎ গতিপ্রকৃতি : সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত বা নিহতের আইফোনটি প্রধান সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মামলার অন্যান্য গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়েছে, যেগুলোর ফরেনসিক বিশ্লেষণ চলছে। আসামিরা অপরাধ স্বীকার করায় পুলিশ এখন প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করছে এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে।

অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সব আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুতই চার্জশিট দাখিল করবে। এরপর বিচার বিভাগ মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার সম্পন্ন করার উদ্যোগ নেবে। রামিসা হত্যাকাণ্ডের মতো অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও খুব কম সময়ে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইতিমধ্যে অপ্রতিমের ময়নাতদন্ত ও দাফন সম্পন্ন হয়েছে।

আমার বাঙলা/রাজীব

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

পাহাড়ের নির্জন জঙ্গলে অপ্রতিমকে নৃশংসভাবে হত্যা: এসপি

দামি একটি আইফোন ছিনিয়ে নেওয়ার পূর্বপরিকল্পনা থেকে কুমিল্লার লালমাই পাহাড়ের নি...

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা এবং সরকারি ক্রয় কার্যক্রমে প্রতিযোগিতা বাড়ান...

আটক চারজন জড়িত থাকার কথা স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা