ছবি: সংগৃহিত
বাণিজ্য

ডলারের দুর্বলতায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক

ডলারের দরপতন ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের বৃদ্ধি দেখা দিয়েছে। টানা তিন কার্যদিবস ধরে বাড়তে থাকা মূল্যবান এই ধাতুর দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বুধবার (৫ আগস্ট) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৭৫ দশমিক ৫৩ ডলারে উঠেছে। গত ৭ জুলাইয়ের পর এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দামও প্রায় ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৩৫ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের আগে বিনিয়োগকারীরা দেশটির অর্থনৈতিক তথ্য, বিশেষ করে কর্মসংস্থান প্রতিবেদনের দিকে নজর রাখছেন। এর পাশাপাশি মার্কিন ডলারের দুর্বলতা এবং তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতির চাপ কিছুটা কমার প্রত্যাশা তৈরি হয়েছে, যা স্বর্ণে বিনিয়োগ বাড়িয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনীতি, মূল্যস্ফীতি এবং ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে স্বর্ণের দামের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জ্বালানি তেলের বাজারে পরিবর্তনও স্বর্ণের দামের ওপর বড় প্রভাব ফেলে।

এদিকে শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে রুপার দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬১ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে। এছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭৯ দশমিক ২৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম একই হারে বেড়ে ১ হাজার ৩৮৯ দশমিক ১৫ ডলারে উঠেছে। প্যালাডিয়ামের এই দাম গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ।

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আদালতে আটকাল ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪...

পিরোজপুরে নির্মাণাধীন মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

যে শর্তে ইরানের নৌ অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র

ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে। শিগ...

আলোকবালিতে প্রকাশ্যে সুমন মিয়াকে গুলি করে হত্যা

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলায় সুমন...

পিরোজপুরে নির্মাণাধীন সাইক্লোন সেন্টার পরিদর্শন

পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ি মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টারের...

পুলিশি অভিযানে ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২...

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

কাজলের তারুণ্য ধরে রাখার রহস্য কী?

৫২ বছর বয়সেও বলিউড অভিনেত্রী কাজলের প্রাণবন্ত উপস্থিতি ও সৌন্দর্য ভক্তদের মুগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা