ছবি: সংগৃহীত
খেলা

আইপিএলে মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি, সাকিবের ১ কোটি

আমার বাঙলা ডেস্ক

আইপিএলের আসন্ন মিনি নিলামে এবার নজিরবিহীন সাড়া মিলেছে। এক হাজারেরও বেশি ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন ৪৫ জন খেলোয়াড়। বাংলাদেশ থেকে সেই তালিকায় জায়গা হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানের। অন্যদিকে, অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তি মূল্য ধরা হয়েছে এক কোটি রুপি।

ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ৩০ নভেম্বর নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার পর মোট ১,৩৫৫ জন খেলোয়াড়ের তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে পৌঁছে দেয় আইপিএল কর্তৃপক্ষ। এবার প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করতে পারবে। মিনি নিলামে অংশ নেওয়া ১০টি দলে মোট ৭৭টি শূন্যস্থান রয়েছে, যার মধ্যে ৩১টি বিদেশিদের জন্য।

ফ্র্যাঞ্চাইজিগুলো প্রথমে নিজেদের পছন্দের খেলোয়াড়দের নাম পাঠাবে। সেই তালিকা যাচাই-বাছাই করে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে আইপিএল কর্তৃপক্ষ। দলগুলোর সংক্ষিপ্ত তালিকা পাঠানোর শেষ তারিখ ৫ ডিসেম্বর। আর এবারের মিনি নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, আবু ধাবিতে।

সর্বোচ্চ ভিত্তি মূল্যের তালিকায় ভারতের খেলোয়াড় খুব কম—মাত্র দুজন, ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই। বাকি ৪৩ জনই বিদেশি। এবার ১৪টি দেশ থেকে ক্রিকেটাররা নিজেদের নাম নিবন্ধিত করেছেন। প্রচলিত টেস্ট-খেলুড়ে দেশগুলো ছাড়াও রয়েছে মালয়েশিয়া। দেশটির তারকা বীরানদীপ সিং, যিনি সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রান ও ১০০ উইকেটের কীর্তি ছুঁয়েছেন, তিনিও আছেন নিবন্ধিতদের তালিকায়।

অন্যদিকে এবারের নিলামে সবচেয়ে আলোচিত নাম হতে পারেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। গত মৌসুমে চোটের কারণে তিনি মেগা নিলামে অংশ নেননি। এবার তাকে দলে নিতে আগ্রহী হতে পারে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। দুটি দলেরই বাজেট বেশি এবং বিদেশি খেলোয়াড়ের জায়গা খালি রয়েছে। আন্দ্রে রাসেলের অবসরের পর গ্রিনকে দিয়ে তার জায়গা পূরণের পরিকল্পনাও থাকতে পারে কলকাতার।

তবে গুরুত্বপূর্ণ অনুপস্থিতির তালিকায় আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। এবার মিনি নিলামে নাম তোলেননি তিনি

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা