ছবি: আমার বাঙলা
স্বাস্থ্য

রোগী দেখার সময় গেম খেলছেন চিকিৎসক, হাসপাতালে দুদকের অভিযান

রিয়াজুল ইসলাম, কুষ্টিয়া

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুষ্টিয়া জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অভিযানে হাসপাতালের বিভিন্ন নথিপত্র যাচাই করা হয়। এসময় বহির্বিভাগের চিকিৎসক ডা. সামরিন সুলতানার দায়িত্বে অবহেলা, নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ছুটিতে থাকার অভিযোগের নথিপত্র যাচাই-বাছাই করে প্রাথমিক সত্যতা পায় দুদক।

জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, ডাঃ সামরিন সুলতানা ২০২৫ সালের ২৪ মে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন। এরপর কয়েকদিন আগে রোগীদের সেবার পাশাপাশি মোবাইল গেমে আসক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বিষয়টি জিজ্ঞাসাবাদের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে আসছে দুদক। কিন্তু ডাঃ সামরিন সুলতানা অনুমতি না নিয়ে তার কর্মস্থল থেকে ত্যাগ করেছেন।

তিনি আরও বলেন, ডাঃ সামরিন সুলতানা বেশির ভাগ সময় তার কর্মস্থলে অনেক লেট করে এসেছেন। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কর্মকর্তার অনুমতি বিহীন ১৭ দিন কর্মস্থলে আসেননি তিনি। বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫টি ডাক্তার ও ১৮০ জন নার্স, ৩০ জন কর্মচারী, ২০জন টেকনো লিজ, ১৪ জন টেকনিশিয়ান তাদের ডিজিটাল হাজিরা সিট পর্যবেক্ষণ করে দুদক কিন্তু এতে বেশির ভাগ ডাক্তার ও নার্সের অনুপস্থিত আছেন। এ সংক্রান্তিতে একটি প্রতিবেদন করে দুদুকের প্রধান কার্যালয়ে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।

এ বিষয়ে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আনোয়ারুল কবীর বলেন গেল দুদিন আগে রোগী দেখার সময় ডা. সামরিন সুলতানার মোবাইলে গেম খেলার একটি ভিডিও গণমাধ্যমে প্রচার হলে এমন অভিযোগের প্রেক্ষিতে তাকে শোকজ করা হয়েছে। ডাক্তার অনুপস্থিতিতের বিষয়ে বলেন, কয়েকজনকে সতর্ক করা হয়েছে। এতে অনুপস্থিতিতের ঘটনা আগের তুলনায় কিছুটা কমছে। তবে কয়েকদিনের ভেতর ঠিক হয়ে যাবে—বলে তিনি বলেন।

আমারবাঙলা/আরপি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২

দেশে গত সাড়ে ছয় বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

চেতনা বিক্রির রাজনীতি আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন...

দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু সিজারিয়ান অপারেশন

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার প...

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে আইন কলেজ

বাংলাদেশের প্রথম সারির আইন কলেজগুলোর অন্যতম নারায়ণগঞ্জ আইন কলেজ। তৎকালীন পূর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা