স্বাস্থ্য

রাঙ্গুনিয়ায় ডাঃ এটিএম রেজাউল করিমের ফ্রি চিকিৎসা সেবা

চট্টগ্রাম ব্যুরো

রাঙ্গুনিয়া আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিমের উদ্যোগে আবারো বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে দেড় হাজারেরও বেশি মানুষ। শনিবার উপজেলার মধ্য বেতাগী এলাকায় দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে সাধারণ মানুষের জন্য ফ্রি চিকিৎসা পরামর্শের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় প্রাথমিত ওষুধ বিতরণ করা হয়।

ফ্রি এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ক্যাম্পে পার্কভিউ হাসপাতাল ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালের ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। আয়োজক সূত্র জানায়, গত এক মাসে ধামাইরহাট, নিশ্চিন্তাপুর, বগাবিলি এবং বেতাগী এই চারটি ক্যাম্পে প্রায় সাত হাজার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এটিএম রেজাউল করিম। তিনি বলেন, “রাঙ্গুনিয়ার সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে আমরা নিয়মিত মেডিকেল ক্যাম্প করছি। জনগণ যে আন্তরিকভাবে সাড়া দিচ্ছেন, তা আমাদের এই সেবা আরও সম্প্রসারণে অনুপ্রাণিত করছে।”

তিনি আরো বলেন, বেতাগীতে যে সৌদি প্রজেক্ট নামে জায়গা রয়েছে এটাকে কাজে লাগিয়ে সরকারের উচিত সেখানে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা। এমনটি হলে এই অঞ্চল থেকে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তির কর্মসংস্থান সৃষ্টি হবে। রাঙ্গুনিয়ার মানুষের জীবনমানও উন্নত হবে।”

আয়োজক সূত্র জানায়, গত এক মাসে ধামাইরহাট, নিশ্চিন্তাপুর, বগাবিলি এবং বেতাগী।এই চারটি ক্যাম্পে প্রায় সাত হাজার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এবং নভেম্বর মাসে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে আরও তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি চার্টার বিমান বিধ্বস্ত হ...

সড়কপথে ভোলা, মহাসড়ক নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মে...

দ্বিতীয় টেস্টের প্রথম দিন: শুরুর বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ

স্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সাম...

চমেক হাসপাতাল আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন, রোগীদের দুর্ভোগ

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পূর্বঘোষিত সংস্...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকার বাসায় অবৈধ পিস্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা