সারাদেশ

চমেক হাসপাতাল আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন, রোগীদের দুর্ভোগ

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পূর্বঘোষিত সংস্কারকাজের জের ধরে আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল।

শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৯টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। এক্স-রে ও আলট্রাসনোগ্রাফির মতো জরুরি পরীক্ষা-নিরীক্ষা বন্ধ হয়ে পড়ায় দূর-দূরান্ত থেকে আসা শত শত রোগীকে চরম ভোগান্ত পোহাতে হয়েছে।

জানা গেছে, জরুরি প্রয়োজনে জেনারেটর চালু করা হলেও তা দিয়ে বড় ভারী যন্ত্রপাতি কিংবা শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা চালানো সম্ভব হয় নি।

চমেকের রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রধান কাজী মো. আলম জানান, এসি বন্ধ থাকায় আলট্রাসনোগ্রাফি মেশিন চালানো যায়নি এবং বিদ্যুৎ না থাকায় বিভাগের ছয়টি এক্স-রে মেশিনের কাজ বন্ধ রাখতে হয়। এতে করে মুহূর্তেই কাউন্টারগুলোর সামনে রোগীদের দীর্ঘ সারি তৈরি হয়। পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি টিকিট কাউন্টারের স্বাভাবিক কার্যক্রম ও অন্যান্য বিদ্যুৎনির্ভর সেবাও বেশ কিছু সময়ের জন্য স্থবির হয়ে পড়েছিল।

পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের (স্টেডিয়াম) নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, স্টেডিয়াম এলাকার একটি ফিডারে ক্যাবলিং ও জরুরি মেরামতের জন্য আগে থেকেই এলাকাভিত্তিক বিদ্যুৎ বন্ধের ঘোষণা ছিল। তবে চমেক হাসপাতাল থেকে কল পাওয়ার পরপরই রোগীদের কষ্টের কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় সংযোগ সচল করা হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, রোগীদের দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। পরবর্তীতে তারা বিদ্যুৎ সরবরাহ করে। তবে বিদ্যুৎ না থাকলেও হাসপাতালের জরুরি সেবায় কোন বিঘ্ন ঘটেনি। আইসিইউ, জরুরি বিভাগসহ বিভিন্ন জরুরি সেবায় জেনেরেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

আমার বাঙলা /এস.টি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি চার্টার বিমান বিধ্বস্ত হ...

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সক্রিয়...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

সড়কপথে ভোলা, মহাসড়ক নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মে...

দ্বিতীয় টেস্টের প্রথম দিন: শুরুর বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ

স্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সাম...

চমেক হাসপাতাল আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন, রোগীদের দুর্ভোগ

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পূর্বঘোষিত সংস্...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকার বাসায় অবৈধ পিস্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা