ছবি: সংগৃহীত
সারাদেশ

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম। এর আগে বুধবার (১৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার চারজন ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি সাভার-আশুলিয়ার বিভিন্ন সড়ক ও মহাসড়কে সংগঠনটির আয়োজিত ঝটিকা মিছিলেও তারা অংশ নিয়েছেন। এসব কর্মসূচিতে তাদের অংশগ্রহণের ভিডিও ফুটেজ পুলিশের কাছে রয়েছে বলে দাবি করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুরের রায়পুর থানার ঝাউডুবি এলাকার মো. বাবুল হোসেনের ছেলে সিয়াম ইসরাফিল (১৯), আশুলিয়ার সিন্দুরিয়া এলাকার লুৎফর রহমানের ছেলে ইসমাইল হোসেন লিমন (২০), যশোরের কোতোয়ালি থানার স্টেডিয়ামপাড়া এলাকার মৃত জাবের হোসেনের ছেলে ইউসুফ আলী (১৯) এবং আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. নুর হাসান ইনু (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তার চারজনেরই ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির সঙ্গে সম্পৃক্ততা ছিল। তাদের মধ্যে সিয়াম ইসরাফিল ও ইউসুফ আলী ডেন্ডাবর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠনটির বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে সাভার-আশুলিয়ার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ঝটিকা মিছিল ও সমাবেশে তাদের উপস্থিতির একাধিক ভিডিও ফুটেজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত কয়েক মাসে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে আকস্মিকভাবে ঝটিকা মিছিল বের করার বেশ কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে ওই চারজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে পুলিশের দাবি।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের চার সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কোনো ধরনের মিছিল, সমাবেশ কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সাম্প্রতিক ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রমও চলমান রয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

অস্ট্রেলিয়ার বিপক্ষে শরিফুলের জোড়া উইকেট

মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পরও বল হাতে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। তাস...

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা রাষ্ট্রপতির

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতি...

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

বগুড়ায় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত

বগুড়ার শিবগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের চাপায় বিজিবির এক হাবিল...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

সম্পর্কটা ভালোবাসার নাকি অভ্যাসের?

সম্পর্কের শুরুতে সঙ্গীর একটি ছোট্ট মেসেজও অনেক আনন্দের কারণ হয়ে ওঠে। তার প্রশ...

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সক্রিয়...

হাওরবাসীর গল্পে রুনা খান

‘হালদা’ ও ‘ছিটকিনি’র পর নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত স...

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের প্রতিবাদ

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা