খেলা

ফাইনালের আগে বরিশালের ‘লঞ্চে’ নিশাম

ক্রীড়া প্রতিবেদক

শিরোপা ধরে রাখার মিশনে দাপট দেখিয়ে আগেভাগেই ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বার বিপিএলে চ্যাম্পিয়ন হতে দলটি ঘাটতি রাখতে চাইছে না। ফাইনালের আগে দলটির শক্তি বাড়ছে আরো। দলে এবার যোগ দিচ্ছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার জিমি নিশাম।

পরীক্ষিত দেশি ক্রিকেটারদের সঙ্গে কাইল মায়ার্স, ডেভিড মালানরা আছেন, সঙ্গে বরিশালের ‘লঞ্চে’ উঠেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস নিশামও। সবকিছু ঠিক থাকলে ফাইনাল ম্যাচে বরিশালের জার্সিতে মাঠে নামবেন কিউই এই অলরাউন্ডার।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ আফ্রিকা থেকে থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। সেখানে তিনি প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে এসএ টি-টোয়েন্টি আসর খেলছিলেন। প্রিটোরিয়া প্লে অফে উঠতে না পারায় বরিশাল তাকে ফাইনালের জন্য নেওয়ার সুযোগ পেয়ে যায়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে তামিম ইকবালের দল। প্লে অফে তাদের হয়ে বিদেশি কোটায় খেলেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আলি, আইএল টি-টোয়েন্টি খেলে ফেরা ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মেয়ার্স, ইংলিশ ব্যাটার ডেভিড মালান ও আফগান অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। এদের মধ্যে সম্ভবত নবির জায়গায় ফাইনালে একাদশে ঠাঁই নেবেন পেস অলরাউন্ডার নিশাম।

এসএ টি-টোয়েন্টির আসর ব্যাট হাতে খুব ভালো যায়নি নিশামের। পাননি কোনো ফিফটি। তবে বোলিংয়ে ৭ উইকেট নিয়ে রেখেছেন অবদান।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র দখল ও কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে রক্তক্ষয়ী...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা