নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

নারায়ণগঞ্জ বন্দরে শীর্ষ সন্ত্রাসী দিপু বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে র‍্যাব ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

নারায়ণগঞ্জের বন্দর ও পার্শ্ববর্তী এলাকায় শীর্ষ সন্ত্রাসী দিপু তার বাহিনী নিয়ে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারসহ একাধিক অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে হলে দিপুর বাহিনীকে মোটা অঙ্কের চাঁদা দিতে হতো। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়া এবং মারধরের ঘটনা ছিল নিয়মিত। শীতলক্ষ্যা নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রলার ও বাল্কহেড থেকে তার বাহিনীর সদস্যরা নিয়মিত চাঁদা আদায় করত।

এছাড়া স্থানীয় ছোট-বড় ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ‘মাসোহারা’ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দিপু তার বাহিনীর মাধ্যমে সাধারণ মানুষের পৈতৃক জমি ও ভিটেমাটি জোরপূর্বক দখল করত। ভুক্তভোগীদের ভয় দেখিয়ে নামমাত্র মূল্যে জমি লিখে নেওয়া অথবা পেশিশক্তি প্রয়োগ করে উচ্ছেদ করার ঘটনায় এলাকায় সে কুখ্যাত হয়ে ওঠে।

এলাকায় আধিপত্য বজায় রাখতে দিপু প্রায়ই আগ্নেয়াস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ব্যবহার করত। তার বাহিনীর ছত্রছায়ায় মদনপুর ও বন্দর এলাকায় মাদকের একটি বড় নেটওয়ার্ক গড়ে ওঠে। তার সরাসরি তত্ত্বাবধানে এলাকায় গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিলের কেনাবেচা চলত। এই শীর্ষ সন্ত্রাসীর অপরাধ কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময় পত্র-পত্রিকা ও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় শীর্ষ সন্ত্রাসী দিপু ও তার সহযোগীদের আইনের আওতায় আনতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

গত ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১টা ৩০ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি-এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন পূর্ব চাঁনপুর গ্রামে আসামির বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি এবং বেশ কিছু লোহার পাইপসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মো. দিপু (৩২)। তার পিতার নাম আবু কালাম (মুইচা কালাম) এবং মাতার নাম শাহনাজ বেগম। তার বাড়ি পূর্ব চাঁনপুর, ইউনিয়ন মদনপুর, থানা বন্দর, জেলা নারায়ণগঞ্জ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত দিপুর বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত ১৮টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা