ছবি: আমার বাঙলা
শিক্ষা

বর্ণাঢ্য আয়োজনে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

লক্ষ্মীপুর প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) প্রতিষ্ঠান প্রাঙ্গণে ২৪টি স্টলে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের পিঠার পসরা সাজায়। এতে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট পরিচালিত পাঁচটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিন উদ্দিন ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন।

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান প্রফেসর কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল, কেএফএসসি শিশু কাননের প্রধান শিক্ষক সফিউল আলম টিপু, মাদ্রাসার মুহতামিম মোঃ ফারুক হোসেন, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

শিক্ষার্থীরা জানান, “ব্যতিক্রমি এই আয়োজনে আমরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি ও পিঠার স্বাদ নিতে পারছি। এই আয়োজনের মাধ্যমে আমরা দলগত কাজ করার আনন্দ বুঝতে পারছি। আমরা চাই, প্রতিবছর এমন আয়োজন করা হোক।”

শিক্ষকরা বলেন, “গ্রামীণ ঐতিহ্যের সাথে শিক্ষার্থীদের পরিচয় করানোর জন্য এই উদ্যোগ। ২৪ স্টলে প্রায় অর্ধশত পিঠার স্থান পেয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। পিঠা উৎসব আমাদের গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ, যা শিক্ষার্থীদের মাঝে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক।”

প্রফেসর কাজী মো. নুর-উল ফেরদৌস বলেন, “গ্রামীণ সংস্কৃতির সাথে শিক্ষার্থীদের পরিচয় করাতে আমাদের প্রতিষ্ঠান প্রথম থেকেই পিঠা উৎসবের আয়োজন করে আসছে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা পিঠা-ফুলির সাথে সম্পর্ক গড়ে তুলবে এবং পূর্বের ঐতিহ্য ধারণ করতে পারবে। শিক্ষার্থীরা যেন শিকড় ভুলে না যায়, এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন আয়োজন করা উচিত।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

প্রাথমিক শিক্ষায় আসছে নতুন নীতিমালা

প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা আরও কার্...

গুদামের দরজা ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার সংকটকে কেন্দ্র করে এক ডিলারের গুদামের দরজা ভেঙ...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

মিরপুরে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় বিদেশি...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা