ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ–পরবর্তী গাজায় তুরস্ক ও কাতারের সেনা থাকছে না: নেতানিয়াহু

আমার বাঙলা ডেস্ক

যুদ্ধ শেষের পর গাজায় যে আন্তর্জাতিক স্থিতিশীলতাকরণ বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে, সেখানে তুরস্ক ও কাতারের সেনাদের অন্তর্ভুক্ত করা হবে না—এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সোমবার (১৯ জানুয়ারি) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গাজা ইস্যুতে চলমান যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে ইসরায়েল। এই ধাপের মূল লক্ষ্য হচ্ছে হামাসকে নিরস্ত্র করা এবং পুরো গাজা উপত্যকাকে অস্ত্রমুক্ত করা।

নেতানিয়াহু স্পষ্ট করে জানান, প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতাকরণ বাহিনীতে তুরস্ক বা কাতারের সেনাদের কোনো ভূমিকা থাকবে না। তার ভাষায়, “গাজায় তুরস্ক কিংবা কাতারের কোনো সেনা মোতায়েন করা হবে না।

উল্লেখ্য, গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির একটি চুক্তি কার্যকর হয়। বর্তমানে সেই চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রস্তুতি চলছে। এই পর্যায়ে গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা রয়েছে, যার দায়িত্ব হবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন একটি স্থানীয় পুলিশ বাহিনী গড়ে তোলা। এই পুলিশ বাহিনী হামাসের পরিবর্তে নিরাপত্তা ব্যবস্থায় কাজ করবে।

তবে কোন কোন দেশ এই আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবিত বাহিনীর নেতৃত্ব দিতে মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল জাসপার জেফার্সকে দায়িত্ব দিয়েছেন বলে জানা গেছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা