ছবি: সংগৃহীত
খেলা

আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ অন্তর্বর্তী সরকারের

আমার বাঙলা ডেস্ক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আইপিএল-এর সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার-সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়, সহকারী সচিব ফিরোজ খান বিজ্ঞপ্তিতে সই করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের কট্টর হিন্দুত্ববাদী চাপের কারণে বিসিসিআই শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলায় দল থেকে বাদ দেয় হয় মুস্তাফিজকে। এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা যায়নি। বাংলাদেশে এই সিদ্ধান্ত জনগণকে আহত, ক্ষুব্ধ ও মর্মাহত করেছে।

এই প্রেক্ষিতে সরকার নির্দেশ দিয়েছে, নির্দেশ পরবর্তী না দেওয়া পর্যন্ত আইপিএল-এর সব খেলা, অনুষ্ঠান এবং সম্প্রচার বন্ধ থাকবে। জনগণের স্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে, ২০২৬ সালের আইপিএল বাংলাদেশে কোনো টেলিভিশন বা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে না।খেলোয়াড়দের প্রতি এমন আচরণের প্রতিক্রিয়ায় দেশের ক্রিকেটপ্রেমীরা সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবেন তামিম

নির্বাচনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...

বৃষ্টির পরও বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা

রাজধানী ঢাকায় মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, যার পরিমাণ ছিল...

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৯টি জোন ও ৪টি কর্পোরেট শাখার ত্রৈমাসিক ব্যব...

খামেনির ‘চল্লিশা’র দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামে...

২৫ হাজার টন ফার্নেস তেল নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে আরেক জাহাজ

২৫ হাজার টন ফার্নেস তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে নতুন একটি জাহাজ।

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৭ শিশুর মৃত্যু

হামে বুধবার (৮ এপ্রিল) সকাল আটটা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল আটটা পর্যন্...

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা হবে না: ইরান

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই সীমিত বা বন্ধ করা হবে না বলে জানিয়েছেন...

আবারও বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবারও ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদ...

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়ে পরিবারের অসন্তোষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা