খেলা

রাগে অনুশীলন মাঠ ছাড়লেন সুজন, নোয়াখালীর কোচ থাকতে অনিচ্ছুক

আমার বাঙলা ডেস্ক

বিপিএলের চলতি আসরে প্রথমবার অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের। তবে টুর্নামেন্ট শুরুর আগেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নেমেছিল নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটাররা। অনুশীলন চলাকালেই হঠাৎ ক্ষুব্ধ হয়ে ওঠেন কোচ সুজন। একপর্যায়ে তিনি স্টেডিয়াম ত্যাগ করেন।

মাঠ ছাড়ার সময় তাকে কোথায় যাচ্ছেন—এমন প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে জানান, তিনি আর বিপিএলে থাকতে চান না। একই সঙ্গে নোয়াখালী এক্সপ্রেসের কোচের দায়িত্ব চালিয়ে যাওয়ার আগ্রহও নেই বলে জানান তিনি।

এ সময় দলের কয়েকজন কর্মকর্তা তাকে বোঝানোর চেষ্টা করলেও তাতে কাজ হয়নি। শেষ পর্যন্ত সহকারী কোচ তালহা জুবায়েরকে সঙ্গে নিয়ে সিএনজিযোগে স্টেডিয়াম এলাকা ছাড়েন সুজন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জ্বালানি তেল পাবেন ডিআরইউ সদস্যরা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দ...

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ জনের অধিক যাত্রীসহ একটি...

প্রথম কর্মদিবসে ৯ টা ১ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রী, করলেন ঈদ শুভেচ্ছা বিনিময়

ঈদুল ফিতরের লম্বা ছুটির পর অফিস শুরু হয়েছে আজ থেকে। প্রথম কর্মদিবসে প্রধানমন্...

তেলের অভাবে কারও গাড়ি কি বন্ধ হয়ে গেছে? —প্রশ্ন জ্বালানি মন্ত্রীর

দেশের পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত ও সরবরাহ আছে উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি...

ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

ঈদুল ফিতরের ছুটি শেষে সচিবালয় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। ঈদ পরবর্তী প্রথম কার...

কলাপাড়ায় ধর্মীয় মর্যাদায় রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারে রাখাই...

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ জনের অধিক যাত্রীসহ একটি...

স্বাধীনতার আকাঙ্ক্ষা দমিয়ে রাখা যায় না: আসিফ মাহমুদ

২৫ মার্চের কালোরাত আমাদের শিখিয়েছে দমন-পীড়ন যতই নির্মম হোক, একটি জাতির স্বাধী...

হরমুজে যুক্তরাষ্ট্রের জন্য যে মৃত্যুফাঁদ পেতেছে ইরান

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে...

একান্ত সচিব পেলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. মো শফিকুর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা