ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

রমজানে কোরআন তিলাওয়াতে ঈমানের নবজাগরণ

আমার বাঙলা ডেস্ক

রমজান শুধু সংযমের মাস নয়, এটি আত্মার পুনর্জাগরণের মাস। এই মাসে মুমিনের প্রতিটি দিন যেন এক একটি নীরব দিনলিপি—যেখানে শব্দের চেয়েও গভীর হয়ে ওঠে অনুভব, আর কর্মের চেয়েও ভারী হয় নিয়ত। সেই দিনলিপির প্রতিটি পাতায় আলো ছড়িয়ে দেয় পবিত্র কোরআন যা শুধু পাঠের জন্য নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিক পথে পরিচালিত করার জন্য অবতীর্ণ হয়েছে। তাই রাসুল (সা.) আমাদের শিখিয়েছেন, ‘হে আল্লাহ, কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দিন।

আমার দিলের নুর বানিয়ে দিন, পেরেশানির উপশম বানিয়ে দিন। কোরআনের মাধ্যমে যেন আমার দুঃখ-দুর্দশা দূর হয়ে যায়, সে ব্যবস্থা করে দিন।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ৩৭১২)

কোরআনের প্রতি গভীর প্রেম ও মমত্বে জীবন সুরভিত হয়। কোরআনের সঙ্গে যার সম্পর্ক যত প্রগাঢ়, তার ঈমান তত সুদৃঢ়।

তাই আমাদের কোরআনের সঙ্গে সম্পর্ক আরো মজবুত ও প্রাণবন্ত করা উচিত। আল্লাহ তাআলা বলেছেন, ‘যাদের আমি কিতাব দিয়েছি, তারা যখন তা তিলাওয়াত করে, যেভাবে তিলাওয়াত করা উচিত, তখন তারাই তার প্রতি (প্রকৃত) ঈমান রাখে। আর যারা তা অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত লোক।’ (সুরা : বাকারাহ, আয়াত : ১২১)

আর পবিত্র কোরআনের তিলাওয়াত তখনই যথাযথ হয়, যখন মুমিনের জিন্দেগিজুড়ে বিরাজ করে কোরআনের প্রতি যথাযথ বিশ্বাস ও বিশ্বাসের প্রকাশ, চূড়ান্ত আস্থা ও ভালোবাসা, সহিহ-শুদ্ধ তিলাওয়াত পাওয়া যায়।

এ জন্য ঈমানের অন্যতম প্রধান শর্ত হলো কোরআনের প্রতি যথাযথ ঈমান আনা। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনরা! ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি, তাঁর রাসুলের প্রতি এবং তিনি যে কিতাব তাঁর রাসুলের ওপর নাজিল করেছেন, সেই কিতাবের প্রতি, যে কিতাবগুলো তার আগে নাজিল করেছেন তার প্রতি। যে ব্যক্তি আল্লাহ, তাঁর ফেরেশতাদের, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসুলদের এবং পরকাল অস্বীকার করে, সে চরম ভ্রষ্টতায় নিপতিত হয়।’ (সুরা : নিসা, আয়াত : ১৩৬)

কোরআনের অন্যতম অলৌকিক বৈশিষ্ট্য হলো, এটা এমন এক কিতাব, যা তিলাওয়াত ও পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোরআন তিলাওয়াত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত।

রাসুল (সা.) নিজেও তিলাওয়াত করতেন এবং উম্মতকেও তিলাওয়াত করে শোনাতেন। সেই বিবরণী আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন, ‘প্রকৃতপক্ষে আল্লাহ মুমিনদের প্রতি (অনেক বড়) অনুগ্রহ করেছেন, যখন তিনি তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন রাসুল পাঠিয়েছেন, যিনি তাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনাতেন, তাদের পরিশুদ্ধ করতেন এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দিতেন, যদিও এর আগে তারা সুস্পষ্ট গোমরাহির মধ্যে ছিল।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৬৪)

পবিত্র কোরআনের তিলাওয়াত এমন এক আমল, যার মাধ্যমে ঈমান সজীব হয়। দিলে আল্লাহর ভয় জাগ্রত হয়। সর্বোপরি মহান রবের সন্তুষ্টি অর্জিত হয়। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন, ‘মুমিন তো তারাই, (যাদের সামনে) আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় ভীত হয়, যখন তাদের সামনে তাঁর আয়াত তিলাওয়াত করা হয়, তখন তা তাদের ঈমানের উন্নতি সাধন করে এবং তারা তাদের প্রতিপালকের ওপর ভরসা করে।’ (সুরা : আনফাল, আয়াত : ২)

কোরআন তিলাওয়াত এমন ইবাদত, যার মাধ্যমে দেহ-মন শিহরিত হয় এবং হৃদয় বিগলিত হয়। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী এমন এক কিতাব, যার বিষয়বস্তুসমূহ পরস্পর সুসামঞ্জস্য, (যার বক্তব্যসমূহ) পুনরাবৃত্তিকৃত, যারা তাদের প্রতিপালককে ভয় করে, এর দ্বারা তাদের শরীর রোমাঞ্চিত হয়। তারপর তাদের দেহ-মন বিগলিত হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে।’ (সুরা : জুমার, আয়াত : ২৩)

সুতরাং প্রত্যেক মুমিনের কর্তব্য হলো হক আদায় করে কোরআন তিলাওয়াত করা। দৈনন্দিন জীবনে একটি সময় কোরআন তিলাওয়াত ও তাফাক্কুর-তাদাব্বুরের জন্য নির্ধারণ করা এবং মাসে কমপক্ষে এক খতম কোরআন তিলাওয়াত করা উচিত। আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, আমাকে রাসুল মাসে একবার খতম করতে বলেছেন। তিনি বলেন, আমি বললাম, আমি এরচেয়ে বেশি পারব। নবীজি বললেন, তাহলে ২০ দিনে খতম করো। তিনি বললেন, আমি আরো বেশি পড়তে পারব। তখন রাসুল (সা.) বললেন, তাহলে সাত দিনে খতম করো। এর চেয়ে বেশি নয়। (সহিহ মুসলিম, হাদিস : ১১৫৯)

কোরআন শুধু রমজানের জন্য নয়, বরং সারা জীবনে পথ চলার পাথেয়। যে হৃদয় কোরআনকে সঙ্গী করে, সে হৃদয় কখনো অন্ধকারে হারায় না।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

পাখি শিকারে যুবককে জরিমানা, টিয়াপাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবকক...

যে অভ্যাসে নীরবে বাড়ছে কোলেস্টেরল

উচ্চ কোলেস্টেরলকে ‘নীরব’ স্বাস্থ্যঝুঁকি বলা হয়। কারণ রক্তে কোলেস্...

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থ...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

কর্মচারী মারধরের অভিযোগে কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা