ছবি: সংগৃহীত
বাণিজ্য

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমার বাঙলা ডেস্ক

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নতুন সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে আমদানি-সংক্রান্ত বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার বিভিন্ন নির্দেশনা একত্র করে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নতুন নির্দেশনা প্রকাশ করে। এতে গত এক বছরে জারি হওয়া বিভিন্ন সার্কুলার ও নির্দেশনা সমন্বয় করা হয়েছে। এর ফলে আমদানি কার্যক্রমে জড়িত ব্যাংক ও ব্যবসায়ীদের জন্য বিধিবিধান অনুসরণ করা তুলনামূলক সহজ হবে বলে মনে করা হচ্ছে।

নতুন সার্কুলারের মাধ্যমে ২০২৫ সালের ১৪ আগস্ট জারি করা ‘এফই সার্কুলার নম্বর-৩৩’ হালনাগাদ করা হয়েছে। গত এক বছরে আমদানি-সংক্রান্ত বৈদেশিক মুদ্রা লেনদেনের বিষয়ে যেসব নতুন নির্দেশনা দেওয়া হয়েছিল, সেগুলোও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন নির্দেশনা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আগের সব নির্দেশনামূলক সার্কুলার বাতিল করা হয়েছে। তবে আমদানি-সংক্রান্ত রিপোর্টিংয়ের ক্ষেত্রে বিদ্যমান নির্দেশনাগুলো আগের মতোই কার্যকর থাকবে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর ২০(৩) ধারার ক্ষমতাবলে জারি করা এই সমন্বিত নির্দেশনা আগামী এক বছর কার্যকর থাকবে। এ সময় নতুন কোনো নির্দেশনা জারি হলে তা সংশ্লিষ্ট সমন্বিত কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োগ করা হবে।

নতুন সার্কুলারে আমদানি বাণিজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে অনলাইন রিপোর্টিং, ঋণপত্র (এলসি) খোলা, অনুমোদিত পরিশোধ পদ্ধতি, অগ্রিম অর্থ পাঠানো, বিল অব এন্ট্রি দাখিল, সরবরাহকারী ও ক্রেতার ঋণ, আমদানি দায় পরিশোধ এবং ব্যাক-টু-ব্যাক এলসির নিয়মকানুন।

এ ছাড়া বিকল্প বাণিজ্য অর্থায়ন ব্যবস্থা, ডিজিটাল পদ্ধতিতে আমদানি-সংক্রান্ত নথি প্রক্রিয়াকরণ, আমদানি মূল্য পরিশোধে রপ্তানি আয় ব্যবহারের বিধান, বৈদেশিক মুদ্রায় অভ্যন্তরীণ এলসি, বিশেষায়িত ও মুক্ত বাণিজ্য অঞ্চলের আমদানি কার্যক্রম এবং স্বর্ণ, রুপা, গহনা ও বৈদেশিক মুদ্রার নোট আমদানির বিষয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্যবসায়ী মহল কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, ডিজিটাল ডকুমেন্ট ব্যবস্থাপনা এবং বিকল্প বাণিজ্য অর্থায়নের মতো আধুনিক ব্যবস্থা যুক্ত হওয়ায় দেশের আমদানি কার্যক্রম আন্তর্জাতিক বাণিজ্যের বর্তমান বাস্তবতার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হবে।

তবে ব্যবসায়ীদের মতে, নতুন নীতিমালার সুফল নিশ্চিত করতে শুধু নির্দেশনা জারি করলেই হবে না; এর কার্যকর বাস্তবায়নও জরুরি। পাশাপাশি ব্যাংক ও আমদানিকারকদের সক্ষমতা বাড়ানো এবং প্রয়োজনীয় ডিজিটাল অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আমদানি প্রক্রিয়ায় সময় ও জটিলতা কমার পাশাপাশি বৈদেশিক বাণিজ্যে আরও গতি আসবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রুশ হামলায় নিহত ১২, জেলেনস্কির অভিযোগ

ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত এবং কয়েক...

মনোহরদীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নরসিংদীর মনোহরদীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের...

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে কিয়েভের প্রস্তাব

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসান চায় ইউক্রেন। এ লক্ষ্যে যুক্তরাষ্...

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে লাফ

মধ্যপ্রাচ্যে জাহাজে হামলার ঘটনায় হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চলমান আলোচন...

টাকার বিনিময়ে নিয়োগ বিএনপির ঐতিহ্য: মুজিবুর

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়...

নীলফামারী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্য...

কৃষি সচিব পদে সেলিম খানের যোগদান

কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সেলিম খান। বুধবার (১২...

চকরিয়ায় বাস-জিটু মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী জিটু গাড়ি ও লাল-সবুজ রঙের একটি এসি বাসের মুখোম...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

রামপালে খাল দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

বাগেরহাটের রামপালে সরকারি রেকর্ডভুক্ত খাল অবৈধ দখলমুক্ত ও সংরক্ষণের দাবিতে সং...

লাইফস্টাইল
বিনোদন
খেলা