ছবি: সংগৃহীত
খেলা

এইচপির ক্রিকেটারদের মাহমুদউল্লাহর বিশেষ পরামর্শ

ক্রীড়া ডেস্ক

প্রথম টি-টোয়েন্টিতে মালয়েশিয়া জাতীয় দলকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এইচপি দল। গতকাল এসএম মেহরবের নেতৃত্বাধীন এইচপি দল সফরকারীদের মাত্র ৬৯ রানে অলআউট করে ৮৯ রানের জয় তুলে নেয়। এই সফরে এইচপি দলের মেন্টর হিসেবে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার কাছ থেকে নানা কৌশল ও অভিজ্ঞতার পাঠ নিচ্ছেন দলের তরুণ ক্রিকেটাররা।

ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ এইচপি সংগ্রহ করে ১৫৮ রান। জবাবে এইচপির স্পিনারদের ঘূর্ণিতে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়া। মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

ম্যাচ শেষে মাহমুদউল্লাহর পরামর্শে নিজেদের ব্যাটিং ও বোলিংয়ে ইতিবাচক ক্রিকেট খেলার কথা জানিয়েছেন স্পিনার মোহাম্মদ রুবেল।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রুবেল বলেন, ‘উনি (রিয়াদ) আসলে আমাদের ব্যাটারদের অনেক সাহায্য করছেন। বোলারদেরও সাহায্য করেছেন। ইতিবাচক ক্রিকেট যেন খেলতে পারি, সেটাই চেষ্টা করেছি এবং সেটা ভালোভাবে করতে পেরেছি। যার যার পরিকল্পনা অনুযায়ী সবাই ভালো করার চেষ্টা করেছে। ইনশাআল্লাহ, পরের ম্যাচে সবাই আরও ভালো করবে।’

ম্যাচের উইকেট নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন এই স্পিনার। তিনি বলেন, ‘উইকেট ভালো ছিল। ব্যাটাররাও খারাপ করেনি। আমরা অনেক দিন ধরে অনুশীলন করেছি। অস্ট্রেলিয়ার কন্ডিশন যেমন হতে পারে, সেভাবেই অনুশীলন করেছি। এখন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। এতে ম্যাচের পরিস্থিতি বুঝতে সুবিধা হচ্ছে। পরিস্থিতি কেমন হতে পারে, সেটাও বুঝতে সাহায্য করছে। উইকেট স্লো ছিল না, একটু স্কিডি ছিল। ব্যাটার ও বোলার—দুই পক্ষের জন্যই ভালো, স্পোর্টিং উইকেট ছিল।’

মালয়েশিয়া দল সম্পর্কে খুব বেশি ধারণা না থাকলেও নিজেদের শক্তির জায়গায় মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন রুবেল। তার ভাষায়, ‘ওদের নিয়ে আমাদের খুব বেশি ধারণা ছিল না। আমরা নিজেদের শক্তির জায়গায় থাকার লক্ষ্য নিয়েই খেলেছি। সেভাবেই চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। বোলিংয়ে বরাবরই আত্মবিশ্বাস থাকে। তবে আমার মনে হয়, আরও একটু ভালো করতে হবে। ইনশাআল্লাহ, দেখা যাক।’

মালয়েশিয়ার তুলনায় বাংলাদেশকে শক্তিশালী মনে করলেও টি-টোয়েন্টিতে যেকোনো দলই চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করেন রুবেল। তিনি বলেন, ‘ওরা তুলনামূলকভাবে আমাদের চেয়ে একটু দুর্বল দল। তবুও এটা টি-টোয়েন্টি ক্রিকেট। ওদের সম্পর্কে আমাদের খুব বেশি ধারণা ছিল না, এটিই ছিল প্রথম ম্যাচ। সবাই ভালো করার চেষ্টা করেছে। পরের ম্যাচে আরও ভালো করার চেষ্টা থাকবে।’

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সাম্প্রতিক ঐতিহাসিক টেস্ট জয়ের স্মৃতি মনে করিয়...

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে...

৫ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন

২০১৩ সালের গেজেট থেকে বাদ পড়া অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়ক...

বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত

ওয়েন বাংলাদেশ ও চীনের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও সম্প্রসারণ ও সুদৃঢ় করার আহ...

ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত

২০২৬-২৭ উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ বয়কট না করে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা