খেলা

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার মাউরো ইকার্দি। মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্সের কারণে ২০৯৯ সাল পর্যন্ত তার গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আর্জেন্টিনার বুয়েনস এইরেস পরিবহন কর্তৃপক্ষ। তখন তার বয়স হবে ১০৫ বছর।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস ও কাদেনা এসইআর জানিয়েছে, মূলত প্রেমিকার কারণে এমন নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে ইকার্দিকে। তার সঙ্গিনী চায়না সুয়ারেজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে চলন্ত গাড়িতে সুয়ারেজকে সিটবেল্ট ছাড়া জানালা দিয়ে শরীরের বেশিরভাগ অংশ বের করে থাকতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্তে নামে কর্তৃপক্ষ। তখনই তারা জানতে পারে, গাড়ির চালকের আসনে থাকা নিজ দেশ আর্জেন্টিনায় ইকার্দির ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে।

বুয়েনস এইরেসের পরিবহন মন্ত্রণালয় বলেছে, মাউরো ইকার্দির ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা তার ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছি। নতুন লাইসেন্স পাওয়ার আগে গাড়ি চালানোর উপযুক্ততা যাচাইয়ের জন্য তাকে মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হবে।

অন্যদিকে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন ইকার্দি। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার দাবি করেন, তার বৈধ ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স রয়েছে, যার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত।

উল্লেখ্য, গত মৌসুমে তুর্কি ক্লাব গালাতাসারাইয়ের সঙ্গে মাউরো ইকার্দির চুক্তি মেয়াদ শেষ হয়ে যায়। এরপর কোনো ক্লাবই তার প্রতি আগ্রহ দেখায়নি।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা