খেলা

শটগান দিয়েও আমাকে শেষ করা সম্ভব নয়: রোনালদো

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন ও কোচ হোর্হে জেসুসের সঙ্গে আলোচনার পর সেই ভাবনা থেকে সরে আসেন এই মহাতারকা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) লিসবনে ওয়েলসের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। এর আগে দেশটির ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে আয়োজিত ‘পর্তুগাল ফুটবল সামিট’-এ নিজের ক্যারিয়ারের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন রোনালদো।

মঞ্চে দাঁড়িয়ে সমালোচকদের সমালোচনার জবাব দিতে গিয়ে সংবাদমাধ্যমের সমালোচনাও করেন পর্তুগিজ মহাতারকা। এছাড়া পর্তুগীজ ফেডারেশন ও কোচের চাওয়ায় অবসর নেননি বলে জানান রোনালদো। তিনি বলেন, তারা আমাকে চায়। আমিও এখনো বিশ্বাস করি, জাতীয় দলকে সাহায্য করার সামর্থ্য আমার আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাঠে গোল করা এবং দলকে ম্যাচ জিততে সাহায্য করা।

তিনি আরও বলেন, কোচ যদি আমাকে না চান, তাহলে আজই চলে যেতে পারি, কোনো সমস্যা নেই। যখন মনে হবে এখানে আমার আর কিছু করার নেই, মাঠে আমি কোনো অবদান রাখতে পারছি না, গোল করতে পারছি না, পরিবেশ খারাপ করে দিচ্ছি, কিংবা তারা আমাকে এখানে চায় না। তখন আমিই সবার আগে ব্যাগ গুছিয়ে চলে যাবো।

রোনালদো বলেন, ত্রিশের শেষভাগে এসে আমি একটি বিষয় শিখেছি বর্তমানকে উপভোগ করতে হয়, আগামীকাল নিয়ে ভাবা যাবে না।

এসময় সমালোচনা ও সমালোচকদের একহাত নিয়েছেন এই মহাতারকা। তিনি দাবি করেন, গেল কয়েক বছর ধরেই বিভিন্ন সংবাদমাধ্যম তাকে ‘শেষ করে দেওয়ার’ চেষ্টা করছে। হেসে তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই সেটা সম্ভব নয়, এমনকি শটগান দিয়েও নয়। তারপরও আমি গুলি এড়িয়ে যেতে পারি।

উল্লেখ্য, সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলা রোনালদোর ক্যারিয়ারে এখন পর্যন্ত গোল ৯৭৯টি। ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে মাত্র ২১ গোল দূরে তিনি।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

মীনা দিবসে কতটা এগিয়ে আমাদের মীনারা?

‘আমি বাবা-মায়ের শত আদরের মেয়ে’, জনপ্রিয় এই কার্টুন গানের সঙ্গে পর...

শটগান দিয়েও আমাকে শেষ করা সম্ভব নয়: রোনালদো

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ক...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

গ্রামীণ ও উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৫১তম বিশেষ বিসিএসের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা