ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
এল নিনোর প্রভাব

অতিরিক্ত গরমে সোয়া চার লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা

অস্বাভাবিক শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিরিক্ত গরমে আগামী ছয় মাসে সারাবিশ্বে সাড়ে চার লাখেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শিকাগো ইউনিভার্সিটির ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাব থেকে প্রকাশিত এক গবেষণার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আজ বুধবার প্রকাশিত এই গবেষণার পূর্বাভাসটি আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য। এতে সাধারণ একটি বছরের তুলনায় এল নিনোর কারণে অতিরিক্ত গরমের ফলে যে পরিমাণ প্রাণহানি হতে পারে, তার একটি হিসাব তুলে ধরা হয়েছে। গবেষকদের অনুমান অনুযায়ী, এর ফলে বৈশ্বিক ভূখণ্ডের তাপমাত্রা প্রায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বা ২.১ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বেড়ে যেতে পারে। এছাড়া স্বাভাবিক বছরের তুলনায় প্রচণ্ড গরমের দিনগুলো ৪৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই চরম গরবের প্রভাবে উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশগুলো এবং আফ্রিকার সাহেল অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে সাহেল অঞ্চলে প্রায় ৬৮,৮০০ জনের মতো অতিরিক্ত মৃত্যুর শঙ্কা রয়েছে। এর মধ্যে যেকোনো একক দেশের তালিকায় নাইজেরিয়াতে সর্বোচ্চ ৩১,৪০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ইন্দোনেশিয়ায় ১৯,৩০০ জন এবং সুদানে ১৭,৬০০ জনের মৃত্যুর পূর্বাভাস রয়েছে।

বিশ্বের অন্যান্য দেশের মধ্যে ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড ও কম্বোডিয়ায় সম্মিলিতভাবে ১৯,৪০০ অতিরিক্ত মানুষের মৃত্যুর শঙ্কা রয়েছে। পাশাপাশি ভারতে ১৫,৮০০ জন এবং ব্রাজিলে ১৩,৩০০ অতিরিক্ত মানুষের মৃত্যুর পূর্বাভাস দিয়েছে গবেষক দলটি।

আমার বাঙলা/রাজীব

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

অতিরিক্ত গরমে সোয়া চার লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা

অস্বাভাবিক শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিরিক্ত গরমে আগামী ছয় মাসে সারাবিশ্বে...

হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

দেশে ক্রমেই বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা