খেলা

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। গ্রুপে র‌্যাঙ্কিংয়ের হিসেবে সবচেয়ে পিছিয়ে থাকা দল হলেও অধিনায়ক জামাল ভূঁইয়ার কথায় আত্মবিশ্বাসের অভাব নেই। তিনি বলেন, আসিয়ান কাপে তিন বা চার পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার মাঠে শুরু হচ্ছে ফিফা আসিয়ান কাপ। তবে বাংলাদেশের জন্য আসল যাত্রা শুরু হবে আগামীকাল।

ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে জামাল ভূঁইয়া বলেন, অবশ্যই এই টুর্নামেন্টে ভালো করতে চাই। জাকার্তায় বড় দর্শকের সামনে খেলার সুযোগ পেয়ে আমরা সত্যিই উত্তেজিত।

প্রথমবারের মতো আয়োজিত এই ডিভিশন-১ টুর্নামেন্টে আট দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে খেলবে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮১তম স্থানে। ইন্দোনেশিয়া ১১৮, মালয়েশিয়া ১৩৬ আর সিঙ্গাপুর ১৪৮তম।

জামাল বলেন, আমরা জানি আমাদের অবস্থান সবচেয়ে নিচে। কিন্তু নিজেদের ও দেশের প্রত্যাশা আছে। তিন বা চার পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। ফুটবলে কখন কী হয়, তা আগে থেকে কেউ বলতে পারে না।

জাতীয় দলের হয়ে শততম ম্যাচের কাছাকাছি ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার। দুই দশক আগে ডেনমার্কের কোপেনহেগেনে চারটি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি।

বাংলাদেশ অধিনায়ক বলেন, সবকিছুরই একটা শেষ আছে। কিন্তু এখন শরীর ভালো আছে। জাতীয় দল ও দেশের প্রতি আমার টান অনেক। অবসর নেওয়া খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, তারা সবাই বলে খেলার সময় আরও বেশি উপভোগ করলে ভালো হতো।

এছাড়া জামাল ভূঁইয়া বলেন, প্রতিবার মাঠে নামা আমার কাছে বিশেষ। যত বেশি সময় দলের সঙ্গে থাকছি, তত বেশি উপভোগ করছি। কারণ আমি ফুটবল ভালোবাসি, আমার দল ও দেশকে ভালোবাসি।

উল্লেখ্য, আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের আসিয়ান কাপ যাত্রা। টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতে ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

মীনা দিবসে কতটা এগিয়ে আমাদের মীনারা?

‘আমি বাবা-মায়ের শত আদরের মেয়ে’, জনপ্রিয় এই কার্টুন গানের সঙ্গে পর...

শটগান দিয়েও আমাকে শেষ করা সম্ভব নয়: রোনালদো

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ক...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

গ্রামীণ ও উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৫১তম বিশেষ বিসিএসের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা