সারাদেশ

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় একটি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম সিনথিয়া আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ে ২১ ব্যাচের ডেভেলাপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। সে গাজীপুর জেলার বাসিন্দা।

সিনথিয়া আক্তার বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ফজিলা ছাত্রীনিবাসের তৃতীয় তলায় আবাসিক থাকতেন।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত মেসের অন্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই গল্প করেন, দিয়েছেন আড্ডা। সকালে আশপাশের রুমের কয়েকজন ডাকাডাকি করলেও তার সাড়া পাওয়া যায়নি৷ তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব দেননি সহপাঠীরা।

আজ বুধবার সন্ধ্যায় মেস সংক্রান্ত নানান বিষয়ে মিটিংয়ের জন্য আবারও ডাকতে গিয়ে সাড়া না পেয়ে মেস মালিককে খবর দেয় সহপাঠীরা। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর আবুল কালাম জানান, সন্ধ্যা ৭টায় জানতে পারি একটি মেসে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। পরে প্রো-ভিসিসহ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে যাই। পুলিশকে অবহিত করা হয়েছে।

দিনাজপুর কতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, একজন ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষার্থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গেটস ফ...

ফুটেজ দেখে সেই কিশোরকে গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর বারিধারায় প্রাইভেটকারের চাপায় ফুটপাতে বসে বিশ্রামরত নির্মাণশ্রমিকের...

এবার আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলবেন তাসকিন

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে নিবন্ধন করেছেন বাংলাদেশে...

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা