আন্তর্জাতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের পাঠানো এক অডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মাঝেই ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে প্রায় ৪০ মিনিটের বৈঠক হয়। ওই বৈঠকেই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিষয়ে ট্রাম্পের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পান বলে জানিয়েছেন জেলেনস্কি।

ইউক্রেন অনেকদিন ধরেই রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে আসছিল।

প্যাট্রিয়ট হলো যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা রেথিয়নের তৈরি একটি ভ্রাম্যমাণ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এটি বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে।

নতুন লাইসেন্সের আওতায় শুধু প্যাট্রিয়টের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ইউক্রেনে তৈরি করা যাবে। এর সঙ্গে থাকা রাডার ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রের মতো অন্যান্য উপাদান এ লাইসেন্সের আওতায় পড়বে না।

এসব উপাদানের জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের ওপরেই নির্ভর করতে হবে।

তবে এর আগে, গত ৮ জুলাই তুরস্কের আঙ্কারায় ন্যাটোর ৮১তম সম্মেলনের সময় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইউক্রেনে তৈরির বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছিলেন ট্রাম্প।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা