ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইয়েমেনে মার্কিন হামলায় ১৫৩ বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনে ২০২৫ সালে দফায় দফায় সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় দেশটির হুথি বিদ্রোহীদের লক্ষ্যবস্তু করা হলেও গত এক বছরে অন্তত ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ২৪৩ জন আহত হয়েছেন। পেন্টাগনের এক পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তা ওই পর্যালোচনার বরাতে হতাহতদের এই পরিসংখ্যান প্রকাশ করেন। এতে বলা হয়েছে, ২০২৫ সালে মার্কিন সামরিক বাহিনীর নথিভুক্ত সব বেসামরিক হতাহতের ঘটনা এপ্রিল মাসে ইয়েমেনে চালানো তিনটি হামলায় ঘটেছে।

পেন্টাগনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, আগামী মাসে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পেন্টাগনের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে মার্কিন সামরিক অভিযানে ইয়েমেনে দুইজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও দুজন আহত হয়েছিলেন।

২০২৫ সালের এপ্রিল মাসে চালানো ওই তিনটি হামলায় হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানা ও এর আশপাশের এলাকা এবং রাস ইসা জ্বালানি বন্দরকে লক্ষ্যবস্তু করা হয়।

এর মধ্যে রাস ইসা বন্দরে চালানো হামলাটি ছিল সবচেয়ে প্রাণঘাতী। ওই হামলায় ৮০ জন নিহত এবং ১৭১ জন আহত হন। হামলার পর বন্দরে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে এবং সেখানে থাকা ট্যাঙ্কার ট্রাকগুলোতে আগুন ধরে যায়। পরে হুথিদের আল-মাসিরাহ টেলিভিশনে হামলার পরবর্তী পরিস্থিতির ভিডিও ফুটেজ প্রচার করা হয়।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান তদারককারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সে সময় জানিয়েছিল, হুথিদের জ্বালানি সরবরাহ ও রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস বন্ধ করাই ছিল ওই হামলার অন্যতম লক্ষ্য।

এপ্রিলের হামলার পর সেন্টকম দাবি করে, এসব অভিযানের উদ্দেশ্য ইয়েমেনের সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করা নয়। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান-সমর্থিত হুথিদের জ্বালানির উৎস ধ্বংস এবং তাদের অবৈধ রাজস্ব কমাতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছিল।

তবে মার্কিন গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট ছবি এবং বিভিন্ন উন্মুক্ত উৎসের প্রতিবেদন বিশ্লেষণ করে পেন্টাগনের পর্যালোচনায় দেখা গেছে, ওই তিনটি হামলায় বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি ছিল উল্লেখযোগ্য।

২০২৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে মার্কিন সামরিক অভিযান শুরু হয়। এর আগে হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছিল।

হুথিদের দাবি, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে চাপ সৃষ্টি এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতেই তারা এসব হামলা চালিয়েছে।

২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে মার্কিন অভিযান আরও জোরদার হয়। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, এসব অভিযানের লক্ষ্য ছিল হুথিদের সামরিক সক্ষমতা কমানো এবং লোহিত সাগরে আন্তর্জাতিক নৌচলাচল নিরাপদ রাখা।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা