সারাদেশ

নীলফামারী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা র‌্যালি

নীলফামারী প্রতিনিধি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি, ক্যাম্পাস পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজ চত্বরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মনিরা জেসমিন, বিএনসিসি কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার মো. ওমর ফারুক, সামরিক স্টাফ কর্পোরাল মোহাম্মদ মাজেদুল ইসলাম ও কর্পোরাল মো. মেহেদী হাসান।

পরে কলেজ থেকে একটি ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে জেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেটরা অংশ নেন।

এর আগে সকালে কলেজের একাডেমিক ভবনের সামনে দশটি ঔষধি গাছের চারা রোপণ করেন অধ্যক্ষ অধ্যাপক একেএম সিদ্দিকুর রহমান। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রত্যেককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।

মহাস্থান রেজিমেন্ট, রাজশাহীর পৃষ্ঠপোষকতায় এবং নীলফামারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএনসিসি কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার মো. ওমর ফারুক জানান, সারাদেশে চলমান কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতেও এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে জমে থাকা পানি অপসারণ এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা