ছবি: সংগৃহীত
সারাদেশ

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ শাখার সদস্যরা। এ সময় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে দুর্লভ প্রজাতির ৩০টি রক্তকাঞ্চন গাছের চারা উপহার দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক এবং গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ শাখার উপদেষ্টা সোলাইমান আলীসহ সংগঠনের অন্যান্য সদস্য।

গ্রীন ভয়েসের সদস্যরা জানান, কুষ্টিয়া থেকে অর্ডারের মাধ্যমে দুর্লভ রক্তকাঞ্চন গাছের চারা সংগ্রহ করা হয়েছে। নীলফামারীতে এই গাছের পরিচিতি ও জনপ্রিয়তা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে এসব চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে দেশীয় এবং দুর্লভ প্রজাতির গাছ সংরক্ষণের পাশাপাশি ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি সাকিল ইসলাম বলেন, নীলফামারী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে রক্তকাঞ্চনসহ দেশীয় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা