ছবি: সংগৃহীত
সারাদেশ

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নরসিংদী তাঁত বোর্ডের আওতাধীন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এ জব ফেয়ারের আয়োজন করা হয়।

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. সামসুজ্জামান, নরসিংদী তাঁত বোর্ডের লিয়াজোঁ অফিসার জাকিয়া সুলতানা, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক গোলাপ মঞ্জুর ও মনজুরুল মোর্শেদ চৌধুরীসহ তাঁতীদল, জেলা বিএনপি ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শিরিন সুলতানা বলেন, দেশের ক্রমবর্ধমান টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের জন্য দক্ষ ও মেধাবী মানবসম্পদ তৈরি এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ও সদ্য স্নাতক তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ জব ফেয়ারের অন্যতম প্রধান উদ্দেশ্য।

তিনি বলেন, দিনব্যাপী এ আয়োজনে দেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতিনিধি, মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ও নিয়োগকর্তারা অংশগ্রহণ করেছেন। পাশাপাশি নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নরত এবং চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীরাও এতে অংশ নেন।

জব ফেয়ারে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন পদে প্রয়োজনীয় জনবলের চাহিদা তুলে ধরেন। একই সঙ্গে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে সিভি সংগ্রহ, প্রাথমিক বাছাই, সাক্ষাৎকার ও নিয়োগ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হয়। এর ফলে চাকরিপ্রত্যাশীরা একই প্ল্যাটফর্মে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় টেক্সটাইল ও গার্মেন্টস প্রতিষ্ঠানের নিয়োগদাতা প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ পান।

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের উন্নয়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বস্ত্রখাত গড়ে তুলতে বাংলাদেশ তাঁত বোর্ড এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। তিনি জব ফেয়ার সফল করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, অংশগ্রহণকারী শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তার বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাঁত বোর্ডে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, তাঁত বোর্ডকে দুর্নীতিমুক্ত করে আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। একই সঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা