ছবি: সংগৃহীত
বাণিজ্য

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানি করবে না সৌদি আরব

আমার বাঙলা ডেস্ক

জনস্বাস্থ্য রক্ষা এবং খাদ্য নিরাপত্তা জোরদার করতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটির খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গালফ নিউজের এর এক প্রতিবেদনে জানানো হয়, বিশ্বব্যাপী বার্ড ফ্লুর উচ্চমাত্রার সংক্রমণ এবং সাম্প্রতিক স্বাস্থ্যঝুঁকি মূল্যায়নের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে তালিকা নিয়মিত হালনাগাদ করা হবে এবং ঝুঁকি কমার আগ পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নিষিদ্ধ দেশের তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, চীন, পাকিস্তান, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া, মিশর এবং মিয়ানমারসহ আরও কয়েকটি দেশ। এর মধ্যে অনেক দেশের ক্ষেত্রে ২০০৪ সাল থেকেই বিধিনিষেধ চালু ছিল, তবে নতুন করে কিছু দেশ সম্প্রতি যুক্ত হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার নির্দিষ্ট কিছু অঙ্গরাজ্য বা শহর থেকে আংশিক আমদানিতেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

বর্তমানে সৌদি আরব বছরে প্রায় ১০ কোটি ডলারের ডিম আমদানি করে থাকে, যার বড় অংশ আসে ওমান, নেদারল্যান্ডস, জর্ডান ও তুরস্ক থেকে। আর মুরগির মাংসের প্রধান আমদানিকারক দেশ হলো ব্রাজিল।

তবে কাঁচা মুরগি ও ডিমের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও নির্ধারিত স্বাস্থ্যমান পূরণ সাপেক্ষে প্রক্রিয়াজাত পণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে রপ্তানিকারক দেশকে সরকারি সনদ দিতে হবে, যাতে উল্লেখ থাকবে—প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বার্ড ফ্লু ও নিউক্যাসল রোগের ভাইরাস সম্পূর্ণ নির্মূল হয়েছে। পাশাপাশি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট দেশের সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে।

বর্তমানে সৌদি আরব তাদের মুরগির মাংসের মোট চাহিদার প্রায় ৭০ শতাংশ নিজস্ব উৎপাদন থেকেই মেটায়, বাকি অংশ আমদানিনির্ভর। নতুন এই সিদ্ধান্তের ফলে তালিকাভুক্ত দেশগুলোর পোল্ট্রি রপ্তানিতে চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নতুন করে যুক্ত দেশগুলোর জন্য আন্তর্জাতিক স্বাস্থ্যমান নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক তরুণের মৃ...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা