রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপি জানায়, অভিযানে রমনা বিভাগ থেকে ২৯ জন, লালবাগ বিভাগ থেকে ৪৫, ওয়ারী বিভাগ থেকে ৫০, মতিঝিল বিভাগ থেকে ৩৬, তেজগাঁও বিভাগ থেকে ৬৭, মিরপুর বিভাগ থেকে ১২৭, গুলশান বিভাগ থেকে ৩১, উত্তরা বিভাগ থেকে ৫০ এবং গোয়েন্দা বিভাগ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি তলোয়ার, একটি ছোরা ও একটি গ্রেনেড উদ্ধার করা হয়।
এ ছাড়া ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭ পিস ইয়াবা, ৩ দশমিক ২ গ্রাম গুঁড়া ইয়াবা, একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। একই সময়ে দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
আমার বাঙলা/ রাব্বি