ছবি: সংগৃহীত
সারাদেশ

কর্মচারী মারধরের অভিযোগে কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহার করা হয়েছে। পৌরসভার দুই কর্মকর্তা-কর্মচারীকে মারধর ও অসদাচরণের অভিযোগ ওঠার পর তাকে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সগীর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-এ-খুদা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা পরিষদের ডাকবাংলোর একটি আবাসিক কক্ষে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক রশিদ ও পরিচ্ছন্নতা শাখার চতুর্থ শ্রেণির কর্মচারী আনারুল ইসলামকে গালিগালাজ ও মারধর করেন সিইও ফজলে রাব্বী। পরে ভুক্তভোগীরা তার বিরুদ্ধে অভিযোগ করেন।

ঘটনার প্রতিবাদে ওই দিন দুপুর থেকে কর্মবিরতিতে যান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। অভিযুক্ত সিইওকে অপসারণ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এর ফলে পৌরসভার স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়।

বিষয়টি জানার পর কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ গুরুত্বের সঙ্গে নেন এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই দিন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠান তিনি।

জেলা প্রশাসকের চিঠির পরিপ্রেক্ষিতে দুই দিনের মধ্যেই ফজলে রাব্বীকে প্রত্যাহারের আদেশ দেয় স্থানীয় সরকার বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রত্যাহারের পর তাকে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

এদিকে সিইওকে প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা কী হবে, তা এখনো জানা যায়নি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থ...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

কর্মচারী মারধরের অভিযোগে কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহ...

মদনে দু পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২০

নেত্রকোনার মদনে পূর্ববিরোধের জেরে দুই প্রতিবেশী পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ...

সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিশেষ বাস

সাভারের বিরুলিয়া ও খাগান এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা