ছবি: সংগৃহীত
খেলা

বাংলাদেশ আসবে কি না, সিদ্ধান্ত তাদেরই: হরভজন সিং

আমার বাঙলা ডেস্ক

মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে ভারত ও বাংলাদেশের ক্রিকেট মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনার পর এবার ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৪ জানুয়ারি) বিসিবি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানায়, ভারতে বাংলাদেশ জাতীয় দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শের প্রেক্ষিতে তারা দলকে ভারতে পাঠাতে আগ্রহী নয়। একই সঙ্গে টুর্নামেন্টের জন্য বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার অনুরোধও জানানো হয়।

বিসিবির এই অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। তার মতে, ভারতে খেলতে আসা না আসার সিদ্ধান্ত সম্পূর্ণ বাংলাদেশের ওপর নির্ভর করে।

বার্তা সংস্থা এএনআইকে দেওয়া বক্তব্যে হরভজন সিং বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বাংলাদেশ ভারতে খেলতে আগ্রহ দেখাচ্ছে না বলে মনে হচ্ছে। তিনি বলেন, “বাংলাদেশে যা ঘটেছে, তা ঠিক হয়নি। এখন আইসিসি তাদের অনুরোধ নিয়ে কী সিদ্ধান্ত নেয়, সেটিই দেখার বিষয়। ভারত সব দলকে স্বাগত জানাতে প্রস্তুত, তবে তারা আসবে কি না, সেটি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা