ছবি: সংগৃহীত
খেলা

বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই লাউতারো

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে বেশ মরিয়া ছিল বার্সেলোনা। অ্যাতলেটিকো মাদ্রিদের একাধিক প্রত্যাখ্যানের পরও আলভারেজের জন্য চেষ্টা চালিয়ে যায় কাতালান ক্লাবটি। তবে তাকে পাওয়া না গেলে বিকল্প হিসেবে বার্সেলোনার তালিকায় ছিলেন আরেক আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। শেষ পর্যন্ত বার্সার আগ্রহ থাকলেও ইন্টার মিলানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আলভারেজকে দলে পাওয়ার সম্ভাবনা কমে গেলে আক্রমণভাগ শক্তিশালী করতে লাউতারোকে বিকল্প হিসেবে বিবেচনা করেছিল বার্সেলোনা। যদিও ইন্টার মিলানের দাবি ছিল, লাউতারোকে নিয়ে তাদের কাছে বার্সেলোনার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। একই সঙ্গে নিজেদের অধিনায়ককে ছেড়ে দেওয়ার ব্যাপারে আলোচনার দরজাও খোলা রাখেনি ইতালিয়ান ক্লাবটি।

তবে ইতালিতে আয়োজিত ‘গ্রান গালা দেল কালচিও’ অনুষ্ঠানে বিষয়টি নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন লাউতারো। কাতালান সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এর বরাত দিয়ে স্কাই ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, বার্সেলোনার আগ্রহের খবর সত্য ছিল।

লাউতারো বলেন, ‘এ ধরনের প্রস্তাব পাওয়া সবসময়ই গর্বের বিষয়। কারণ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে থাকার জন্য আমি প্রতিনিয়ত কাজ করি। প্রতিবেদনগুলো সত্য ছিল।’

বার্সেলোনার আগ্রহের বিষয়টি স্বীকার করলেও ইন্টার ছাড়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। ক্লাবটির অধিনায়ক জানিয়েছেন, ইন্টারই তার প্রথম পছন্দ এবং সেই অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

লাউতারোর ভাষায়, ‘আমি সবসময়ই বলেছি, আমি ইন্টারে থাকতে চাই। আমার সতীর্থ ও সমর্থকদের সঙ্গে থাকতে চাই। যতক্ষণ তারা আমাকে চায়, আমি এই ক্লাবেই থাকব।’

ইন্টারের সঙ্গে লাউতারোর বর্তমান চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। ভবিষ্যতে দলবদলের সম্ভাবনা একেবারে উড়িয়ে না দিলেও ক্লাবটির প্রতি নিজের আনুগত্যের বিষয়টি স্পষ্ট করেছেন তিনি।

লাউতারো বলেন, ‘আমরা সবাই জানি, ফুটবল বিশ্বে যখন আপনি আর প্রয়োজনীয় থাকেন না, তখন আপনাকে চলে যেতে বলা হয়। ইন্টারের হয়ে খেলা আমার জন্য গর্বের বিষয় এবং আমি এখানে সুখী। আমি থাকতে চাই, প্রতিদিন নিজেকে আরও উন্নত করতে চাই এবং ইন্টারের হয়ে বড় শিরোপার জন্য লড়তে চাই।’

এদিকে, আলভারেজকে দলে ভেড়াতে ব্যর্থ হওয়ার পর বার্সেলোনা আক্রমণভাগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে দলে নিয়েছে। ফলে লাউতারোকে নিয়ে কাতালান ক্লাবটির আগ্রহ শেষ পর্যন্ত আর বাস্তবে রূপ নেয়নি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, বিপাকে মুসলিম শিক্ষার্থীরা

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষা...

নেপালে বন্যায় নিহত বেড়ে ১১২৭

নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জন...

ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর জলবায়ু ক্...

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজ...

এমবাপেকে অপহরণের পরিকল্পনা, টার্গেটে রিয়াল তারকা

ফুটবল মাঠের বাইরেও কিলিয়ান এমবাপেকে ঘিরে সামনে এসেছে উদ্বেগজনক তথ্য। ফরাসি সং...

বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই লাউতারো

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে বেশ মরিয়া ছিল বার্সেলোনা। অ...

সাটুরিয়ায় নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়ায় নেশাগ্রস্ত অবস্থায় নিজ মাকে মারধর, বসতঘর ভাঙচুর ও জনশান...

আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন

অবশেষে বহুল প্রতীক্ষিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলি...

পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশের উদ্দেশে রওনা হয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা