ছবি: সংগৃহীত
সারাদেশ

রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, বিপাকে মুসলিম শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর প্রায় দুই-তৃতীয়াংশ মুসলিম হলেও দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে কোনো ইসলাম ধর্মীয় শিক্ষক নেই। কর্মরত সব শিক্ষক সনাতন ধর্মাবলম্বী হওয়ায় মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।

বিদ্যালয় সূত্র ও স্থানীয় অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিজ নিজ ধর্মীয় শিক্ষা নিশ্চিত করার ব্যবস্থা থাকার কথা থাকলেও দীর্ঘদিন ধরে এ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক পদায়ন করা হয়নি। ফলে কোমলমতি মুসলিম শিক্ষার্থীরা নিজ ধর্মের মৌলিক বিষয়গুলো শেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

একজন ক্ষুব্ধ অভিভাবক বলেন, “আমাদের সন্তানরা নিয়মিত বিদ্যালয়ে গেলেও ইসলাম ধর্মীয় শিক্ষক না থাকায় তারা ধর্মের মৌলিক বিষয়গুলো ঠিকভাবে শিখতে পারছে না। দ্রুত একজন ইসলাম ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন।”

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দ্রুত ইসলাম ধর্মীয় শিক্ষক পদায়ন অথবা বদলির মাধ্যমে পদটি পূরণের আশ্বাস দেন।

মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে দ্রুত একজন ইসলাম ধর্মীয় শিক্ষক পদায়নের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় সচেতন নাগরিকরা।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের...

নাগরিক সেবা সহজ করতে জনতা ব্যাংক-ডিএসসিসি চুক্তি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নাগরিক সেবা আরও সহজ ও আধুনিক করতে জনতা...

ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর জলবায়ু ক্...

রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, বিপাকে মুসলিম শিক্ষার্থীরা

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষা...

দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার পাঁচ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন কর...

আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা