ছবি: সংগৃহীত
সারাদেশ

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

জে. এম. শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

তিনি বলেন, সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচন রয়েছে। এসব নির্বাচনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিভিন্ন এলাকার সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা ও সাংগঠনিক অবস্থান সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। দলের পক্ষ থেকেও সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে। সবকিছু পর্যালোচনা করে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দলের জন্য অনেকে দীর্ঘদিন মিছিল-মিটিং করেছেন এবং নানা নির্যাতন ও প্রতিকূলতার শিকার হয়েছেন। তাদের ত্যাগ অবশ্যই মূল্যায়ন করা হবে। তবে নির্বাচনে জয়ী হওয়ার মতো জনপ্রিয়তা না থাকলে কাউকে মনোনয়ন দেওয়া হবে না। জনগণের ভোটে যিনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা রাখেন, জনপ্রিয়তার ভিত্তিতে তাকেই প্রার্থী হিসেবে বেছে নেওয়া হবে। একই সঙ্গে দলের জন্য যারা দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন, তাদেরও বিভিন্নভাবে মূল্যায়ন করা হবে।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি বিভিন্ন জেলা সফর করছেন। প্রতিটি জেলায় গিয়ে তিন থেকে চারটি হাসপাতাল পরিদর্শন করছেন। পরিদর্শনের সময় হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি হাসপাতালগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার মান আগের তুলনায় উন্নত হয়েছে। পরিদর্শনের সময় চিহ্নিত বিভিন্ন সমস্যা সমাধানেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে। আগামী এক বছরের মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আসবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন।

সভায় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ আকন্দ বকুল, সদস্যসচিব মামুন মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ছোটন, সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির রাকিব ও সাধারণ সম্পাদক ইমরান ইসহাক রানা। এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের নেতৃত্বে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুইস গেট এলাকায় গিয়ে শেষ হয়।

পরে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

মার্কিন সেনা বিতাড়ন না করলে হামলার হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সেনাদের আরব দেশগুলো থেকে বিতাড়িত করার আহ্বান জানিয়েছে ইরানের ই...

তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়তে চাই: আশরাফ উদ্দিন বকুল

নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্...

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা