ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়ন এলাকায় আকস্মিক বন্যা বা হড়পা বান হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন নিখোঁজ হয়েছেন। শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে তারা নিখোঁজ হন।

যুক্তরাষ্ট্রের জাতীয় পার্কসহ বিভিন্ন প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদ দেখভালের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস) গ্র্যান্ড ক্যানিয়নও পরিচালনা করে।

এনপিএস কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে শনিবার থেকেই কলরাডো নদীর পানি বাড়তে শুরু করে। সন্ধ্যার দিকে নদীর পানি দু’কূল ছাপিয়ে ন্যাশনাল পার্কের দিকে প্রবল স্রোতে ঢুকে পড়ে। এতে কলরাডো নদী ও নদীসংলগ্ন খালগুলোর ওপর থাকা কয়েকটি সেতু ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি পুরো এলাকার ভূপ্রকৃতিতেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

কর্মকর্তারা জানান, বন্যার পর এখন পর্যন্ত ৬২ জনকে উদ্ধার করা হয়েছে। তবে তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, আরও ১৫ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কেউ আহত হননি।

নিখোঁজদের সন্ধানে ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এ কাজে অ্যারিজোনা অঙ্গরাজ্যের জননিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ন্যাশনাল পার্ক সার্ভিস। নিখোঁজদের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে তা এনপিএসকে জানানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

কোটি কোটি বছর ধরে কলরাডো নদীর স্রোত ও ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠা গ্র্যান্ড ক্যানিয়নের দৈর্ঘ্য প্রায় ৪৪৬ কিলোমিটার, প্রস্থ প্রায় ২৯ কিলোমিটার এবং গড় গভীরতা প্রায় ১ দশমিক ৮ কিলোমিটার। প্রাকৃতিক সৌন্দর্য, রঙিন পাথরের স্তর ও বৈচিত্র্যময় ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে প্রতি বছর বিশ্বের লাখো পর্যটক গ্র্যান্ড ক্যানিয়নে ভিড় করেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানে ২০ আফগান নাগরিকের ফাঁসি

বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যক...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

চুনতীর আন্তর্জাতিক মাহফিলে বক্তারা: তাকওয়া ও নবীজির আদর্শেই নৈতিক সমাজ

চুনতী, ৩০ আগস্ট ২০২৬: যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহম...

এমবাপ্পের গোলে মালাগাকে ৪-০ হারাল রিয়াল

কিলিয়ান এমবাপ্পে যেন থামার নামই নিচ্ছেন না। আগের ম্যাচে হ্যাটট্রিকের পর এবারও...

দেশে ফের কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমিয়েছে...

সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আবহ...

লারাক হামলার জবাবে জর্ডানে ইরানের হামলা

হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপ লারাকে মার্কিন বাহিনীর হামলার জবাবে জর্ডানে য...

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়ন এলাক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা