ছবি: সংগৃহীত
সারাদেশ

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

আবুল কাশেম,​সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। সরকারি খাদ্য কর্মসূচিতে নির্ধারিত মূল্যের সঙ্গে প্রকৃত সেবাগ্রহীতাদের পাওয়া অর্থের যে ব্যবধান তৈরি হচ্ছে, তার সুফল কোনো সিন্ডিকেটকে ভোগ করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা খাদ্য গুদাম আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

সরকারি নির্ধারিত দরের তুলনায় সেবাগ্রহীতারা টনপ্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা কম পাচ্ছেন—এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করা হবে। দেশের খাদ্য গুদামগুলোতে কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা দুর্নীতি রয়েছে কি না, তা যাচাই করতে ধারাবাহিকভাবে পরিদর্শন পরিচালনা করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গুদামের অবকাঠামোগত সমস্যা সম্পর্কে খাদ্যমন্ত্রী বলেন, সাটুরিয়া খাদ্য গুদামটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত খাদ্য মজুত রাখার পাশাপাশি খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার কাজ করছে।

পরিদর্শনের সময় মন্ত্রী গুদামের অবকাঠামো, খাদ্য সংরক্ষণ ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। পরে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হান, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মুহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রাবেয়া খাতুন লিজা এবং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিল মাহমুদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

ওয়ালটন কর্পোরেট অফিসে বিসিবি সভাপতি তামিম

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অতিথিদের ফুল দিয়ে স...

চুনতীর আন্তর্জাতিক মাহফিলে বক্তারা: তাকওয়া ও নবীজির আদর্শেই নৈতিক সমাজ

চুনতী, ৩০ আগস্ট ২০২৬: যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহম...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’

বিএনপি সরকার কাউকে গুম করেনি এবং ভবিষ্যতেও কাউকে গুম করতে দেবে না বলে জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা