ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বন্যাবিধ্বস্ত নেপালে যুক্তরাষ্ট্রের ৫ লাখ ডলার সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালের উত্তরাঞ্চলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে একজন দুর্যোগ মোকাবিলা উপদেষ্টা এবং ৫ লাখ ডলার আর্থিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ক্যাথলিক রিলিফ সার্ভিসেসের মাধ্যমে নেপালকে এই অর্থ সহায়তা দেওয়া হবে। বন্যাকবলিত মানুষের জরুরি আশ্রয়, খাদ্য ও ওষুধ, বিশুদ্ধ পানি, ত্রাণসামগ্রী, পয়ঃনিষ্কাশন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অর্থটি ব্যয় করা হবে।

এ ছাড়া নেপালের সেনাবাহিনী, পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের সদস্যদের সমন্বয়ে পরিচালিত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে পরামর্শ দিতে একজন দুর্যোগ মোকাবিলা উপদেষ্টাকে নেপালে পাঠাচ্ছে ওয়াশিংটন। তবে ওই উপদেষ্টার নাম প্রকাশ করেনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়পা বান আঘাত হানে। জেলার ওপর দিয়ে প্রবাহিত পাহাড়ি নদী ভোটেকোশিতে অস্বাভাবিক পানি বৃদ্ধির পর এ বন্যা দেখা দেয়।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, বন্যার পর রাসুয়ার বিভিন্ন এলাকায় জমে থাকা কাদা ও পাথরের স্তূপ থেকে এখন পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৫৭৯ জন।

নিখোঁজদের বড় একটি অংশ পর্যটক। নেপাল পুলিশের তথ্যমতে, তাদের মধ্যে শতাধিক ভারতীয়, ৫৪ জন মার্কিন নাগরিক, ৩৩ জন ব্রিটিশ নাগরিক এবং শতাধিক নেপালি নাগরিক রয়েছেন। নিখোঁজদের তালিকায় কয়েক ডজন পুলিশ সদস্য, সেনাসদস্য ও বিদ্যুৎকর্মীও রয়েছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধার কার্যক্রমে সহায়তা এবং নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধানে নেপাল সরকারকে সহযোগিতা করতে কাঠমান্ডুতে অবস্থিত মার্কিন দূতাবাসকে নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা