ছবি: সংগৃহীত
সারাদেশ

২২ শয্যার শিশু ওয়ার্ডে শতাধিক রোগী, মেঝেতেই চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় কয়েক গুণ বেড়েছে রোগীর চাপ। মাত্র ২২টি শয্যার বিপরীতে গত সাত দিনে ভর্তি হয়েছে ৩২০ শিশু। অতিরিক্ত রোগীর কারণে শয্যা সংকট দেখা দেওয়ায় অনেক শিশুকে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগী ও স্বজনদের ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি সীমিত জনবল দিয়ে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু ওয়ার্ডে দুটি কেবিনসহ মোট ২২টি শয্যা রয়েছে। এর মধ্যে ২০টি সাধারণ বেড ও দুটি কেবিন। তবে সাম্প্রতিক সময়ে প্রতিদিনই নির্ধারিত শয্যার তুলনায় কয়েক গুণ বেশি শিশু চিকিৎসার জন্য হাসপাতালে আসছে। ফলে শয্যা পূর্ণ হওয়ার পরও নতুন রোগী ভর্তি করায় ওয়ার্ডে তৈরি হচ্ছে তীব্র স্থান সংকট।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত সাত দিনে অর্থাৎ ১৯ থেকে ২৫ আগস্ট রাত ১০টা পর্যন্ত শিশু ওয়ার্ডে মোট ৩২০ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ১৯ আগস্ট ৫৪, ২০ আগস্ট ৫৩, ২১ আগস্ট ৩৭, ২২ আগস্ট ৫৬, ২৩ আগস্ট ৪১, ২৪ আগস্ট ৩৭ এবং ২৫ আগস্ট ৪২ জন শিশু ভর্তি হয়।

বর্তমানে শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ১০৫ জন। অর্থাৎ ২২টি নির্ধারিত শয্যার বিপরীতে একসঙ্গে চিকিৎসাধীন রয়েছে শতাধিক শিশু। ফলে ওয়ার্ডের স্বাভাবিক ধারণক্ষমতার তুলনায় রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সরেজমিনে শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, নির্ধারিত সব শয্যাই রোগীতে পূর্ণ। শয্যা না থাকায় অনেক শিশুকে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। কেউ বেডের পাশে, আবার কেউ ওয়ার্ডের ফাঁকা জায়গায় শিশুকে নিয়ে অবস্থান করছেন। অতিরিক্ত রোগী ও স্বজনের ভিড়ে ওয়ার্ডজুড়ে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিবেশ।

শিশুদের চিকিৎসার পাশাপাশি তাদের স্বজনদেরও দীর্ঘ সময় ওয়ার্ডে থাকতে হচ্ছে। সীমিত জায়গায় অতিরিক্ত রোগী ও স্বজনের উপস্থিতির কারণে চিকিৎসাসেবা পরিচালনাও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চিকিৎসাধীন চার মাস বয়সী শিশু জাবের হোসেনের নানী ডলি খাতুন বলেন, তার নাতির নিউমোনিয়া হয়েছে। কয়েক দিন ধরে শিশু বিশেষজ্ঞকে দেখিয়ে ওষুধ ও ইনজেকশন দেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক মাস বয়সী শিশু রায়হানের বাবা বলেন, তার ছেলের এক সপ্তাহ ধরে ঠান্ডা ও জ্বর ছিল। প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হলেও সুস্থ না হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তার ছেলে মোটামুটি ভালো আছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফারহানা ওয়াহিদ তানি বলেন, অতিরিক্ত গরম ও আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুদের মধ্যে নিউমোনিয়া, ঠান্ডাজনিতসহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। গত কয়েক দিন ধরে এ কারণে শিশু ওয়ার্ডে রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, শিশু ওয়ার্ডে নির্ধারিত শয্যা মাত্র ২২টি। অথচ প্রতিদিনই এর তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি হচ্ছে। ফলে বাধ্য হয়ে অনেক অতিরিক্ত রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। রোগীর চাপ সামলাতে চিকিৎসক ও নার্সদেরও অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে। এর সঙ্গে জনবল সংকট থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে।

আরএমও আরও বলেন, রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, সে তুলনায় শিশু ওয়ার্ডে শয্যা ও জনবল বাড়ানো জরুরি। পর্যাপ্ত শয্যা ও প্রয়োজনীয় জনবল থাকলে রোগীদের আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে চিকিৎসা দেওয়া সম্ভব হবে। বর্তমানে অতিরিক্ত রোগীর চাপে শিশুদের পাশাপাশি তাদের স্বজনদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের...

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রা...

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেত...

সন্ধ্যার মধ্যে ৬ এলাকায় ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

পাকিস্তানের হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে ভয়াবহ অগ্নি...

২২ শয্যার শিশু ওয়ার্ডে শতাধিক রোগী, মেঝেতেই চিকিৎসা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় কয়েক গুণ বেড়েছ...

বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ইতোমধ্যে অ...

২৩ বছর পর ফিরে এসে নায়িকা বললেন, ‘আমি বেঁচে আছি’

২০০২ সালের আলোচিত হরর সিনেমা ‘রাজ’-এ অভিনয় করে বলিউডে সম্ভাবনাময়...

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা