ছবি: সংগৃহীত
জাতীয়

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবার বেতন দ্বিগুণ হয়ে যাবে—বিষয়টি এমন নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীদের অনেকের বেতন দীর্ঘদিন নতুন স্কেলে নির্ধারিত হয়নি। তবে নিয়মিত ইনক্রিমেন্টের কারণে অনেকের বেতন ইতোমধ্যে নির্দিষ্ট পর্যায়ে পৌঁছেছে। ফলে নতুন পে স্কেল বাস্তবায়নের পর প্রকৃতপক্ষে কার বেতন কতটা বাড়বে, তা নিয়ে অনেকেই হিসাব করছেন।

তিনি বলেন, মূল্যস্ফীতি আরও কিছুটা বাড়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। মূল্যস্ফীতির পেছনে থাকা কারণগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশ ব্যাংকও তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন উপায় কাজে লাগিয়ে পরিস্থিতি মোকাবিলায় কাজ করবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হবে।

নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের একটি রোডম্যাপ দেওয়া হয়েছে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, প্রথম ১০টি গ্রেডে পর্যায়ক্রমে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে। পরবর্তী ১০টি গ্রেডে এ বৃদ্ধির হার সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত হতে পারে। এর ফলে গ্রেড-১ ও গ্রেড-২০-এর মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য বা অনুপাতও কিছুটা কমে আসবে।

মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশে মূল্যস্ফীতি অনেক বেশি—এমনটা বলা ঠিক হবে না। তবে দীর্ঘ সময় ধরে বাংলাদেশে মূল্যস্ফীতির হার তুলনামূলকভাবে উঁচু অবস্থানে রয়েছে। বাংলাদেশের মতো অর্থনীতিতে কিছুটা মূল্যস্ফীতি স্বাভাবিক হলেও ৫ থেকে ৬ শতাংশের মধ্যে থাকলে সেটিকে সহনীয় পর্যায় বলা যায়। কিন্তু একসময় দেশের মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে পৌঁছেছিল। বর্তমানে সরকারি তথ্য-উপাত্ত অনুযায়ী তা কিছুটা কমে এসেছে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, বিপুলসংখ্যক সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন বাড়লে অর্থনীতিতে কিছুটা মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হতে পারে। সরকার এ বিষয়টি বিবেচনায় রেখেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি...

ঈশ্বরদীতে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

ঈশ্বরদীতে দুর্বৃত্তদের অমানবিক মারধরে মেহেদী হাসান (১৭) নামে এক অটোরিকশাচালকে...

চশমার কাচে আঁচড়? যে ভুলগুলো এড়াবেন

চশমা এখন শুধু দৃষ্টিশক্তির সমস্যা দূর করার উপায় নয়, বরং দৈনন্দিন জীবনেরও গুরু...

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরও দুই রো...

ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্ত...

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা