ছবি: সংগৃহীত
জাতীয়

বৃষ্টির পরও বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা

আমার বাঙলা ডেস্ক

রাজধানী ঢাকায় মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, যার পরিমাণ ছিল প্রায় ৭ মিলিমিটার বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সাধারণত এমন বৃষ্টির পর শহরের বায়ুমান কিছুটা উন্নত হওয়ার কথা থাকলেও এবার দেখা গেছে ভিন্ন চিত্র।

বুধবার সকালেই বায়ুদূষণে বিশ্বের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। সকাল ৯টার দিকে শহরের বায়ুমান সূচক ছিল ১৫২, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য প্রকাশ করেছে। তাদের লাইভ সূচক অনুযায়ী, এটি একটি তাৎক্ষণিক নির্দেশক যা নির্দিষ্ট শহরের বাতাস কতটা দূষিত বা পরিষ্কার, সে সম্পর্কে মানুষকে সচেতন করে।

বায়ুদূষণ কমাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হলেও বাস্তবে এর প্রভাব খুব একটা দেখা যাচ্ছে না। সাধারণত এপ্রিল ও মে মাসে ঝড়বৃষ্টি বৃদ্ধি পেলে দূষণ কিছুটা কমে, কিন্তু এবার সেই স্বস্তিও মিলছে না।

আজ বিশ্বের ১২১টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে রয়েছে চিয়াংমাই, যেখানে বায়ুমান সূচক ১৮৪।

ঢাকার ভেতরে সবচেয়ে দূষিত এলাকা হিসেবে উঠে এসেছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি, এখানকার বায়ুমান ১৭১। এর পরেই রয়েছে বারিধারা পার্ক রোড (১৫৯), গুলশানের বেজ এইজ ওয়াটার (১৫২) এবং উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১৫২)।

আইকিউএয়ার-এর পরামর্শ অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত। পাশাপাশি খোলা জায়গায় ব্যায়াম না করা এবং ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি চার্টার বিমান বিধ্বস্ত হ...

সড়কপথে ভোলা, মহাসড়ক নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মে...

দ্বিতীয় টেস্টের প্রথম দিন: শুরুর বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ

স্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সাম...

চমেক হাসপাতাল আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন, রোগীদের দুর্ভোগ

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পূর্বঘোষিত সংস্...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকার বাসায় অবৈধ পিস্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা