ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত

আমার বাঙলা ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও নয়জন।

শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে খুশাব জেলার দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় পুলিশ সূত্র জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের দিকে যাত্রা করা একটি ট্রাক ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে নারী ও শিশুও অন্তর্ভুক্ত ছিল।

দুর্ঘটনার পরপরই আটজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ও পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান, রাত ১১টা ২২ মিনিটে জরুরি ফোন পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

কর্তৃপক্ষ জানায়, হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। আহতদের ভাষ্যমতে, তারা শ্রমজীবী মানুষ এবং কাজের সন্ধানে বান্নু থেকে খুশাব যাচ্ছিলেন।

আহতদের মধ্যে দুজনকে খুশাবের টিএইচকিউ হাসপাতালে এবং সাতজনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। প্রধানমন্ত্রী আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু

বাংলাদেশের সীমান্তঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিত...

এলএনজি সংকটে বাড়ছে লোডশেডিং শঙ্কা

দেশের অন্যতম ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দ...

জামায়াত এমপির বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

এক কিশোরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সা...

সাত অঞ্চলে ঝড়ের আভাস

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইরানের ড্রোন ডিপোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র 

ইরানের স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে দেশটির প্রতিরক্ষা বাহিনীর একাধিক সামরিক...

রামপালে যুবতী ধর্ষণকান্ডে ধর্ষক গ্রেফতার

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || যুবতীকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে রা...

আশুলিয়ায় বকেয়া বেতন ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণহানি ৬, মোট মৃত্যু ৮০০

বুধবার (২২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা