ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

থাইল্যান্ডে চলন্ত ট্রেনে ক্রেন পড়ে, ২২ জনের মৃত্যু

আমার বাঙলা ডেস্ক

থাইল্যান্ডে রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমা প্রদেশে ভয়াবহ একটি দুর্ঘটনায় অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন। নির্মাণাধীন ক্রেন একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে যায়।

এ দুর্ঘটনা ঘটে অন্তত ২২ জন নিহত হয়েছেন।

বুধবার সকালে রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পুলিশের বক্তব্যে অন্তত ১২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তবে উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাতচাসিমা রাজ্য রেলওয়ের বরাতে ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন। তবে প্রকৃত সংখ্যা ভিন্ন হতে পারে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সকালে ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ট্রেনটি। পথে শিখিও এলাকায় একটি উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন হঠাৎ ভেঙে ট্রেনের একটি বগির ওপর পড়ে। এই ধাক্কায় ট্রেন লাইনচ্যুত হয় এবং কিছু সময়ের জন্য বগিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধ্বংসস্তূপের মধ্যে থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু

বাংলাদেশের সীমান্তঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিত...

এলএনজি সংকটে বাড়ছে লোডশেডিং শঙ্কা

দেশের অন্যতম ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দ...

জামায়াত এমপির বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

এক কিশোরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সা...

সাত অঞ্চলে ঝড়ের আভাস

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইরানের ড্রোন ডিপোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র 

ইরানের স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে দেশটির প্রতিরক্ষা বাহিনীর একাধিক সামরিক...

নাচোলে টিসিবি গোডাউনে ভয়াবহ আগুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ট্রেডিং করপো...

অবসরের ম্যাচ জানালেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

দিল্লি ইস্যুতে মুখ খুললেন সালমান খান

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোল...

ঢাকাসহ কোথায় হতে পারে ঝড়বৃষ্টি

ঢাকাসহ দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া...

রামপালে যুবতী ধর্ষণকান্ডে ধর্ষক গ্রেফতার

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || যুবতীকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে রা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা