ছবি: সংগৃহীত
বিনোদন

১০০ কোটির মাইলফলক ছুঁল তামান্নার ‘আজ কি রাত’

আমার বাঙলা ডেস্ক

বলিউডের আইটেম গানে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। একের পর এক জনপ্রিয় আইটেম গানের মাধ্যমে দর্শকদের মন জয় করা এই অভিনেত্রীর আরেকটি গান এবার ছুঁল বড় সাফল্য।

রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি ‘স্ত্রী ২’-এর আলোচিত গান ‘আজ কি রাত’ ইউটিউবে এক বিলিয়ন বা ১০০ কোটি ভিউ অতিক্রম করেছে।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তামান্না। গানটিতে তার প্রাণবন্ত নাচ ও উপস্থিতি ছবির অন্যতম আকর্ষণে পরিণত হয়, যা দর্শকদের মাঝে গানটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়।

সাফল্য উদযাপনের অংশ হিসেবে তামান্না তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শুটিংয়ের কিছু অদেখা মুহূর্ত শেয়ার করেন। একটি ভিডিওতে দেখা যায়, কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী ও তার টিমের সঙ্গে মনিটরে নিজের নাচ দেখছেন তামান্না। শটটির প্রশংসা করলে হাস্যরসের ছলে তিনি ‘না!’ বলে প্রতিক্রিয়া জানান। আরেকটি ভিডিওতে তামান্নার সঙ্গে নাচতে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানাকে।

ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে তামান্না লেখেন, “প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ—এই ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।

গানটি কণ্ঠ দিয়েছেন মাধুবন্তী বাগচী ও দিব্য কুমার। মুক্তির পরপরই ‘আজ কি রাত’ দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং তামান্নার নাচ গানটিকে আলাদা মাত্রা এনে দেয়।

অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’ ছবিতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানা। ছবিটি বক্স অফিসে প্রায় ৯০০ কোটি টাকা আয় করে ২০২৪ সালের অন্যতম সফল চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চরের পথে ঘোড়ার জাহাজ,  চরের মানুষের নিরব সংগ্রাম

‎ভোরের কুয়াশা তখনও কাটেনি। তিস্তার বিস্তীর্ণ বালুচরের ওপর দিয়ে একটি ঘোড...

ভোগান্তিহীন রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ...

দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটি,

সিরাজগঞ্জে দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটির ঘটনায় ‘সমবয়সী বন্ধুর...

গরম আর শুধু গরম নয়, এটি এক নীরব জাতীয় বিপর্যয়

মোঃ শামীম মিয়া: বাংলাদেশের সামনে জলবায়ুর ভয়ংকর ভবিষ্যৎ জ্যৈষ্ঠের গরম বাংলাদেশ...

মাস শেষ না হতেই ফের বাড়ল জ্বালানি তেলের মূল্য!

দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে অকটেন, পেট্রোল ও কেরোস...

চরের পথে ঘোড়ার জাহাজ,  চরের মানুষের নিরব সংগ্রাম

‎ভোরের কুয়াশা তখনও কাটেনি। তিস্তার বিস্তীর্ণ বালুচরের ওপর দিয়ে একটি ঘোড...

কুষ্টিয়ার দৌলতপুর বিএনপি অফিসে ককটেল আহত ৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ...

বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এমপি শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর...

দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটি,

সিরাজগঞ্জে দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটির ঘটনায় ‘সমবয়সী বন্ধুর...

গরম আর শুধু গরম নয়, এটি এক নীরব জাতীয় বিপর্যয়

মোঃ শামীম মিয়া: বাংলাদেশের সামনে জলবায়ুর ভয়ংকর ভবিষ্যৎ জ্যৈষ্ঠের গরম বাংলাদেশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা