শিক্ষা

ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়–এর ব্যবসায় প্রশাসন অনুষদের সঙ্গে ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট বাংলাদেশ (আইসিএমএবি) এবং হোসাইন মামলুক এন্ড কোং’এর দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যম্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিএমএ প্রোগ্রামে ভর্তি হলে কোর্সে ছাড়, কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ, প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের কনফারেন্স কক্ষে ‘CMA Choice: Your Future Professional Career an Exciting Success Route’ শীর্ষক সেমিনারে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন।

সেমিনারের উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সঙ্গে আইসিএমএবি এবং হোসাইন মামলুক অ্যান্ড কোংয়ের পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সই করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। আইসিএমএবির পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার এবং হোসাইন মামলুক অ্যান্ড কোংয়ের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপ্যাল মো. মামলুক হোসেন।

চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিবিএ বা এমবিএ সম্পন্ন করে সিএমএ প্রোগ্রামে ভর্তি হলে মোট ২০টি কোর্সের মধ্যে সর্বোচ্চ ছয়টি কোর্স পর্যন্ত ছাড় পাবেন। পাশাপাশি প্রায় তিন মাস মেয়াদি কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ থাকবে। শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হবে। অভিজ্ঞ পেশাজীবীদের মাধ্যমে শিক্ষার্থীদের মেন্টরিং ও কোচিং প্রদান করা হবে, যাতে তাদের জ্ঞান ও দক্ষতা আরও বৃদ্ধি পায়। প্রয়োজনে ফিল্ড পরিদর্শনের মাধ্যমে বাস্তব অডিট ও কনসালটিং কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হবে। এ ছাড়া শিক্ষার্থীদের ধারাবাহিক উন্নয়নের জন্য মূল্যায়ন ও ফিডব্যাকসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ব্যবসায় প্রশাসন শিক্ষার্থীদের জন্য দেশ-বিদেশে চাকরির বিশাল বাজার রয়েছে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে তোমাদের কাজের যথেষ্ট সুযোগ রয়েছে। তোমরা তোমাদের মেধা ও দক্ষতাকে সঠিকভাবে প্রদর্শন করতে পারলে তোমরা নিশ্চয়ই ভালো প্রতিষ্ঠানে ভালো পদে জায়গা করে নিতে সক্ষম হবে।’

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার এবং হোসাইন মামলুক অ্যান্ড কোংয়ের প্রিন্সিপ্যাল মো. মামলুক হোসেন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা